Indian Railways Jobs 2026

রেলে নিয়োগের সূচিতে দিন বদলের সিদ্ধান্ত, কবে কখন পরীক্ষা নেওয়া হবে, জানালেন কর্তৃপক্ষ

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটিরিয়াল সুপারিনটেন্ডেন্ট, কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের পরীক্ষার দিনবদল করেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৭
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

২,০০০-এর বেশি টেকনিক্যাল পদে নিয়োগ করতে চলেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। কলকাতা, শিলিগুড়ি, মালদহ, ভুবনেশ্বর, পটনা-সহ দেশের ২১টি ডিভিশনে কাজের সুযোগ মিলবে। সেই সব পদে নিয়োগ পরীক্ষার সূচি বদল করা হয়েছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, ৩ মার্চ কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) হওয়ার কথা ছিল।

Advertisement

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড জানিয়েছে, ওই পরীক্ষা ১৯, ২০ এবং ২৫ ফেব্রুয়ারি নেওয়া হবে। প্রতিদিন তিনটি পর্বে পরীক্ষা হতে চলেছে। প্রথম পর্বের পরীক্ষা সকাল ৯টা থেকে সাড়ে ১০টা, দ্বিতীয় পর্বের পরীক্ষা দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে দুপুর ২টো ১৫ মিনিট এবং তৃতীয় পর্বের পরীক্ষা বিকেল ৪টা ৩০ মিনিট থেকে সন্ধ্যে ৬ টা পর্যন্ত হবে। প্রতিটি পরীক্ষার জন্য দেড় ঘণ্টা বরাদ্দ করা হয়েছে।

ওই পরীক্ষায় অঙ্ক, জেনারেল ইন্টালিজেন্স অ্যান্ড রিজ়নিং, জেনারেল অ্যাওয়্যারনেস, জেনারেল সায়েন্স, পদার্থবিদ্যা এবং রসায়ন, কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশন কন্ট্রোল, টেকনিক্যাল এবিলিটিস সংক্রান্ত প্রশ্ন থাকবে।

Advertisement

পরীক্ষার্থীদের কোন কেন্দ্রে যেতে হবে, তার তথ্য ১০ ফেব্রুয়ারি ই-মেল মারফত জানিয়ে দেওয়া হয়েছে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড-এর ওয়েবসাইট থেকেও ওই নথি ডাউনলোড করে নেওয়ার সুযোগ থাকছে। পরীক্ষা শুরুর চারদিন আগে অ্যাডমিট কার্ড পাওয়া যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement