IIT Kharagpur Recruitment 2026

মাসিক দু’লক্ষ টাকা বেতনে কর্মীর খোঁজ আইআইটি খড়্গপুর, কোন পদের জন্য আবেদন করা যাবে?

প্রথমে এক বছরের মেয়াদে কাজ করতে হবে। পরে সেই মেয়াদ বাড়িয়ে সর্বাধিক তিন বছর করা হতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ২০:০০
Share:

আইআইটি খড়্গপুর। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুরে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। প্রতিষ্ঠান অধীনস্থ কেন্দ্রে পূর্ণ সময়ের জন্য কাজের সুযোগ মিলবে। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে এমন ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, এ জন্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

Advertisement

প্রতিষ্ঠানের এআই৪আইসিপিএস আই হাব ফাউন্ডেশনের জন্য নিয়োগ হবে চিফ টেকনোলজি অফিসার (সিটিও) পদে। নিযুক্ত ব্যক্তিকে কৃত্রিম মেধা, মেশিন লার্নিং, সাইবার-ফিজ়িক্যাল সিস্টেমস বা অন্যান্য উন্নত প্রযুক্তি উদ্ভাবন সংক্রান্ত কাজ করতে হবে। তাঁর কাজের মেয়াদ থাকবে প্রথমে এক বছর। এর পর সেই মেয়াদ বাড়িয়ে সর্বাধিক তিন বছর করা হতে পারে। নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ২ লক্ষ টাকা।

প্রকল্পে আবেদনকারীদের কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা সম্পর্কিত ক্ষেত্রে পিএইচডি, এমটেক, এমএস বা বিটেক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ন্যূনতম ২ বছর থেকে ১০ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকাও জরুরি।

Advertisement

আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। আগামী ১০ মার্চ আবেদনের শেষ দিন। বিস্তারিত জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement