IIT Kharagpur Recruitment 2026

আইআইটি খড়্গপুরের ৭৫ তম বর্ষ উদ্‌যাপনে প্রয়োজন কর্মীর! কোন পদে আবেদন করা যাবে?

শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার নিরিখে নিযুক্তদের সাম্মানিক হবে মাসে ২৮,০০০ টাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ১৯:০৯
Share:

আইআইটি খড়্গপুর। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়্গপুরের ৭৫ তম বর্ষের উদযাপন চলছে। বিশেষ এই বছরে নানা অনুষ্ঠান এবং কর্মসূচির আয়োজন করা হচ্ছে প্রতিষ্ঠানে। অনুষ্ঠান আয়োজনের জন্য আধিকারিক পদে কর্মী প্রয়োজন। সম্প্রতি এমন ঘোষণা করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে।

Advertisement

প্রতিষ্ঠানের অ্যালুমনি অ্যাফেয়ার্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনস্‌ বিভাগের তরফে নিয়োগ হবে। প্রয়োজন দু’জন নেটওয়ার্কিং এগ্‌জ়িকিউটিভ। কাজের মেয়াদ এক বছর। শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার নিরিখে নিযুক্তদের সাম্মানিক হবে মাসে ২৮,০০০ টাকা।

আবেদনকারীদের যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। এ ছাড়া প্রয়োজন সেল অ্যান্ড মার্কেটিং-এ ন্যূনতম তিন বছরের পেশাগত অভিজ্ঞতা। বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর। সংরক্ষিতদের জন্য থাকবে ছাড়।

Advertisement

আগ্রহীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে পারবেন। আগামী ২৪ মার্চ আবেদনের শেষ দিন। এ বিষয়ে বাকি তথ্য বিস্তারিত জানা যাবে মূল ওয়েবসাইট থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement