AIIMS Kalyani Recruitment 2026

অন্ত্র এবং মস্তিষ্কের পারস্পরিক সম্পর্ক খতিয়ে দেখবে এমস কল্যাণী! চলছে গবেষকের খোঁজ

নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে ১৮,০০০ টাকা। এ ছাড়া বাড়িভাড়া খাতেও দেওয়া হবে অতিরিক্ত ভাতা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০৮
Share:

এমস কল্যাণী। ছবি: সংগৃহীত।

অস্থায়ী ভাবে চুক্তির ভিত্তিতে গবেষক নিয়োগ করা হবে কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এ। প্রতিষ্ঠানের তরফে ঘোষণা করা হয়েছে, প্রকল্পের জন্য অর্থ সহায়তা করবে কেন্দ্রীয় সংস্থা। আগ্রহীদের এ জন্য অনলাইনে আবেদন জানাতে হবে।

Advertisement

প্রতিষ্ঠানের গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগে প্রকল্পের কাজ হবে। অন্ত্র এবং মস্তিষ্কের মাইক্রোবায়োমের মিথষ্ক্রিয়া নিয়ে গবেষণার কাজ হবে। প্রকল্পের জন্য অর্থ সহায়তা করবে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)।

নিয়োগ হবে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-১ পদে। শূন্যপদ একটি। প্রথমে ছ’মাসের চুক্তিতে কাজ করতে হবে। পরে শর্তসাপেক্ষে মেয়াদ বাড়িয়ে এক বছর করা হতে পারে। নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে ১৮,০০০ টাকা। এ ছাড়া বাড়িভাড়া খাতেও দেওয়া হবে অতিরিক্ত ভাতা।

Advertisement

আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। তাঁদের প্যারামেডিক্যাল এবং অ্যালায়েড সায়েন্সেসে স্নাতক হতে হবে। যাঁরা দশমের পরীক্ষায় উত্তীর্ণ তাঁদের ল্যাব টেকনোলজিতে ডিপ্লোমা বা আইটিআই যোগ্যতা থাকতে হবে। প্রয়োজন দু’বছরের পেশাগত অভিজ্ঞতাও।

সংশ্লিষ্ট পদের জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে। এ জন্য তাঁদের প্রথমে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে আবেদনপত্র-সহ সমস্ত নথি পাঠাতে হবে। আগামী ৫ মার্চ আবেদনের শেষ দিন। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement