IICSI CSEET 2026 Registration

সিএস-এর প্রবেশিকায় আবেদনের সময়সীমা বৃদ্ধি করল আইসিএসআই, আবেদনের শেষ দিন কবে?

আগামী ১ থেকে ৪ জুন পর্যন্ত সিএসইইটি-র আয়োজন করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫০
Share:

প্রতীকী চিত্র।

দেশে কোম্পানি সেক্রেটারি (সিএস) কোর্স নিয়ে উচ্চশিক্ষার জন্য কোম্পানি সেক্রেটারি এগ্‌জ়িকিউটিভ এন্ট্রান্স টেস্ট (সিএসইইটি) প্রবেশিকা নেওয়া হয়। পরীক্ষা আয়োজনের দায়িত্বে থাকে দি ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ় অফ ইন্ডিয়া (আইসিএসআই)। আগামী জুনে প্রবেশিকা দেওয়ার জন্য আবেদনের মেয়াদ বাড়াল আইসিএসআই।

Advertisement

আইসিএসআই জানিয়েছে, গত ১৫ ফেব্রুয়ারি সিএসইইটি-এ আবেদনের শেষ দিন ছিল। সেই সময়সীমাই বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি করা হয়েছে। পরীক্ষায় নাম নথিভুক্ত করার জন্য তাঁদের ৭,৫০০ টাকা এবং পরীক্ষার জন্য তাঁদের ১,৫০০ টাকা জমা দিতে হবে। রেজিস্ট্রেশন ফর্ম জমা দিতে হবে ১ থেকে ৭ এপ্রিলের মধ্যে। তবে ৮ থেকে ২০ এপ্রিলের মধ্যে জরিমানা-সহ ফর্ম জমা দেওয়া যাবে।

আগামী ১ থেকে ৪ জুন পর্যন্ত সিএসইইটি-র আয়োজন করা হবে। দেশের বিভিন্ন সেন্টারে পরীক্ষার আয়োজন করা হবে। প্রতি পত্রে থাকবে ১০০ নম্বর। প্রথম তিনদিন পরীক্ষার জন্য বরাদ্দ সময় ৩ ঘণ্টা। তবে চতুর্থ দিনের জন্য বরাদ্দ সময় ২ ঘণ্টা। প্রশ্নপত্র দেখার জন্য অতিরিক্ত ১৫ মিনিট সময়ও বরাদ্দ করা হবে পরীক্ষার্থীদের জন্য।

Advertisement

যাঁরা দ্বাদশ শ্রেণির পরীক্ষা দেবেন বা সদ্য দ্বাদশোত্তীর্ণ, তাঁরা এই পরীক্ষা দিতে পারবেন। আবার যাঁরা স্নাতক স্তরে পাঠরত, তাঁরাও দিতে পারবেন সিএসইইইটি পরীক্ষা। পরীক্ষায় উত্তীর্ণ হলে তিন বছর পর্যন্ত সিএসইইটি-র নম্বর বৈধ বলে ধরা হবে।

কী ভাবে নাম নথিভুক্ত করবেন?

১। পরীক্ষার্থীদের smash.icsi.edu-এ যেতে হবে।

২। সেখানে ‘সিএসইইটি জুন ২০২৬ রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করতে হবে।

৩। লিঙ্কে ক্লিক করে নিজেদের ই-মেল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে লগ ইন করতে হবে।

৪। এর পর সমস্ত তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করে তা রেজিস্ট্রেশন মূল্য-সহ জমা দিয়ে দিতে হবে।

৫। রেজিস্ট্রেশন ফর্ম জমা দিয়ে নিজেদের কাছে ‘কনফারমেশন পেজ’ ডাউনলোড করে রাখতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement