Balmer Lawrie Recruitment 2026

বামার লরি-তে ২৮ জন কর্মীর খোঁজ, পোস্টিং কলকাতা-সহ অন্য শহরে, আবেদনের শেষ দিন কবে?

: সংস্থার ট্র্যাভেল অ্যান্ড ভ্যাকেশন, লজিস্টিক্স ইনফ্রাস্ট্রাকচার, লজিস্টিক্স সার্ভিসেস এবং ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং বিভাগে কাজের দায়িত্ব নিতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪৯
Share:

বামার লরি অ্যান্ড কোম্পানি লিমিটেড। ছবি: সংগৃহীত।

দেশের বিভিন্ন শহরে কর্মী নিয়োগ করবে রাষ্ট্রায়ত্ত সংস্থা বামার লরি অ্যান্ড কোম্পানি লিমিটেড। এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংস্থার তরফে। জানানো হয়েছে, সংস্থায় আধিকারিক-সহ নানা পদমর্যাদায় কর্মী নিয়োগ করা হবে। এ জন্য শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।

Advertisement

সংস্থায় নিয়োগ হবে ডেপুটি ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ইউনিট হেড, জুনিয়র অফিসার এবং অফিসার পদে। মোট শূন্যপদ ২৮টি। সংস্থার ট্র্যাভেল অ্যান্ড ভ্যাকেশন, লজিস্টিক্স ইনফ্রাস্ট্রাকচার, লজিস্টিক্স সার্ভিসেস এবং ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং বিভাগে নিযুক্তদের কাজের দায়িত্বে থাকতে হবে। তাঁদের কর্মস্থল হবে কলকাতা, মুম্বই, ইনদওর, আমদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই এবং বিজয়ওয়াড়ায় সংস্থার কার্যালয়ে।

পদমর্যাদার ভিত্তিতে আবেদনকারীদের জন্য নির্ধারিত বয়সের ঊর্ধ্বসীমা ২৭, ৩০ বা ৩২ বছর। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। কিছু পদে, নিযুক্তদের বেতনকাঠামো হবে মাসে ৪০,০০০ থেকে ১,৪০,০০০ টাকা বা ৫০,০০০ থেকে ১,৬০,০০০ টাকা। বাকি পদের ক্ষেত্রে নিযুক্তদের বেতন স্থির করা হবে সংস্থার নির্ধারিত নিয়ম মেনে।

Advertisement

ট্র্যাভেল বিভাগে অফিসার পদে আবেদনের জন্য প্রার্থীদের স্নাতক যোগ্যতা থাকতে হবে। প্রয়োজন দু’বছরের পেশাগত অভিজ্ঞতার। বাকি পদগুলির জন্যও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রার্থীদের এ জন্য মূল বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্কে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ১৩ মার্চ আবেদনের শেষ দিন। এর পর সমস্ত পদে লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে সংস্থার ওয়েবসাইট থেকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement