আইএসিএস। ছবি: সংগৃহীত।
গবেষণাধর্মী কাজে কর্মী নিয়োগ করা হবে যাদবপুরের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (আইএসিএস)। বিজ্ঞপ্তি দিয়ে এমনই জানানো হয়েছে প্রতিষ্ঠানের তরফে। কেন্দ্রীয় সংস্থার অর্থ সহায়তায় পরিচালিত হবে গবেষণার কাজ। প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।
প্রতিষ্ঠানের স্কুল অফ কেমিক্যাল সায়েন্সেস-এ অরগ্যানিক, ইনঅরগ্যানিক বা সুপারমলিউকিউলার কেমিস্ট্রি বিষয়ে গবেষণার কাজ হবে। এটি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ডের (সার্ব)-এর অর্থপুষ্ট প্রকল্প। গবেষণার জন্য প্রয়োজন একজন রিসার্চ অ্যাসোসিয়েট। তাঁর কাজের মেয়াদ থাকবে ২০২৭-এর ফেব্রুয়ারি মাস পর্যন্ত। সাম্মানিক হবে প্রতিষ্ঠান নির্ধারিত নিয়ম মেনে।
আবেদনকারীদের রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নিয়ে উত্তীর্ণ হতে হবে। থাকতে হবে পিএইচডি। এ ছাড়াও অন্য যোগ্যতার মাপকাঠি বিজ্ঞপ্তিতে বিশদ উল্লেখ করা হয়েছে।
আগামী ২৬ মার্চ প্রতিষ্ঠানে দুপুর ২টো থেকে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। প্রার্থীদের আবেদনপত্র-সহ বাকি নথি সহ সেখানে ওই দিন উপস্থিত হতে হবে। এ বিষয়ে বাকি তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা যাবে।