RBI Recruitment 2023

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কর্মখালি, কোন পদের জন্য? বেতনই বা কত?

তিন বছর হবে কাজের মেয়াদ। ঘন্টা প্রতি বেতন দেওয়া হবে। এক ঘন্টা কাজের জন্য এক হাজার টাকা করে দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জুন ২০২৩ ১৬:১৪
Share:

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ছবি: সংগৃহীত।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ব্যাঙ্কের ওয়েবসাইটে।

Advertisement

ব্যাঙ্ক মেডিক্যাল কনসালট্যান্ট নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। মণিপুরের শাখার জন্য এই নিয়োগ। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস উত্তীর্ণ হতে হবে। জেনারেল মেডিসিনে যদি কোনও প্রার্থীর পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকে তা হলেও আবেদন করা যাবে। হাসপাতালে বা যে কোনও চিকিৎসালয়ে দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকা দরকার। তিন বছর হবে কাজের মেয়াদ। ঘন্টা প্রতি বেতন দেওয়া হবে। এক ঘন্টা কাজের জন্য এক হাজার টাকা করে দেওয়া হবে।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রার্থীকে প্রথমে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। এর পর বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় এবং তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। ১২ জুলাই বিকেল ৫টা পর্যন্ত জমা দেওয়া যাবে আবেদনপত্র।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement