RBI Recruitment 2025

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় রয়েছে কাজের সুযোগ, কোন পদে নিয়োগ?

চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। প্রথমে তিন বছরের জন্য নিয়োগ করা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫ ১৮:১৬
Share:

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ছবি: সংগৃহীত।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে ব্যাঙ্কের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোচি-তে হবে কর্মস্থল।

Advertisement

ব্যাঙ্কের জন্য মেডিক্যাল কনসালট্যান্ট নেওয়া হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। প্রথমে তিন বছরের জন্য নিয়োগ করা হবে। পরে, প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ বাড়তে পারে। ঘণ্টা প্রতি ১ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে।

আবেদনের জন্য প্রার্থীদের মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। যদি কারও জেনারেল মেডিসিনে স্নাতকোত্তর যোগ্যতা থাকে, তা হলেও আবেদন করা যাবে। সংশ্লিষ্ট বিভাগে অন্তত দু’বছরের অভিজ্ঞতা থাকা দরকার। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

Advertisement

কী ভাবে আবেদন করবেন?

রিজার্ভ ব্যাঙ্কের ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ৬ ফেব্রুয়ারি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

Advertisement

এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটটি দেখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement