RBI Recruitment 2023

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দিচ্ছে চাকরির সুযোগ, কারা আবেদন করতে পারবেন?

চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। প্রথমে তিন বছর কাজের মেয়াদ। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়তে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৪ ১৭:৩৯
Share:

রিসার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ছবি: সংগৃহীত।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ব্যাঙ্কের ওয়েবসাইটে। তবে এই সুযোগ চিকিৎসকদের জন্য। ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে কর্মী।

Advertisement

ব্যাঙ্ক মেডিক্যাল কনসালট্যান্ট নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। প্রথমে তিন বছর কাজের মেয়াদ। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়তে পারে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস উত্তীর্ণ হতে হবে। জেনারেল মেডিসিনে যদি কোনও প্রার্থীর পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকে তা হলেও আবেদন করা যাবে। পাশাপাশি, হাসপাতালে বা যে কোনও চিকিৎসালয়ে দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকা দরকার। ঘন্টা প্রতি বেতন দেওয়া হবে। এক ঘন্টা কাজের জন্য এক হাজার টাকা করে দেওয়া হবে।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রার্থীকে প্রথমে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। এর পর বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় এবং তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। ১১ মার্চ বিকেল ৫টা পর্যন্ত জমা দেওয়া যাবে আবেদনপত্র।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement