RITES Recruitment 2025

রাইটস লিমিটেডে ২৪ জনের চাকরির সুযোগ, নিয়োগ কোন পদে?

নিযুক্তদের বার্ষিক বেতন হবে ৩, ৫৬, ৮১৯ টাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৫ ১৭:০৪
Share:

রাইটস লিমিটেড। সংগৃহীত ছবি।

কেন্দ্রের রেল মন্ত্রক অধীনস্থ সংস্থায় কর্মখালি। বৃহস্পতিবার রাইটস লিমিটেডের তরফে এই মর্মে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে প্রকাশ, সংস্থায় কর্মী নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে। কাজের সুযোগ পাবেন ইঞ্জিনিয়াররা। এর জন্য বৃহস্পতিবার থেকেই অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

Advertisement

সংস্থায় সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হবে। মোট শূন্যপদ ২৪টি। চুক্তিভিত্তিক এই পদে প্রথমে এক বছরের জন্য কর্মী নিয়োগ করা হবে। এর পর সংস্থার প্রয়োজন এবং নিযুক্তদের কাজের উপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হতে পারে।

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নিযুক্তদের বার্ষিক বেতন হবে ৩, ৫৬, ৮১৯ টাকা।

Advertisement

সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে। পাশাপাশি, দু’বছরের পেশাগত অভিজ্ঞতা থাকাও জরুরি। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠির কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য পূরণ করে আবেদন জানাতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে যথাক্রমে ১০০ টাকা এবং ৩০০ টাকা। আগামী ১৯ মার্চ আবেদনের শেষ দিন। এর পর লিখিত পরীক্ষা এবং নথি যাচাইয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। কলকাতা-সহ অন্য তিনটি শহরে লিখিত পরীক্ষার আয়োজন করা হবে আগামী ২৩ মার্চ। এই বিষয়ে আরও জানতে সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement