SRFTI Recruitment 2026

এসআরএফটিআই-এ একাধিক বিভাগে অধ্যাপনার সুযোগ, নেওয়া হবে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট-ও

শিক্ষক পদে প্রতি মাসে বেতন মিলবে ১,১৬,৮৪৪ টাকা। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের বেতন হবে মাসে ৫৯০০০ টাকা। শিক্ষক পদে আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি থাকা চাই, পাশাপাশি তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ১৪:২০
Share:

এসআরএফটিআই। ছবি: সংগৃহীত।

সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই) দিচ্ছে অধ্যাপনার সুযোগ। এই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

শিক্ষক (অ্যাসিস্ট্যান্ট প্রফেসর) নেওয়া হবে। শূন্যপদ দু’টি। সিনেমাটোগ্রাফি, পরিচালনা বিভাগের জন্য এই নিয়োগ। এ ছাড়াও একজন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টও নিয়োগ করা হবে। তিনটি পদেই চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৬৩ বয়সের মধ্যে হতে হবে। শিক্ষক পদে প্রতি মাসে বেতন মিলবে ১,১৬,৮৪৪ টাকা। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের বেতন হবে মাসে ৫৯০০০ টাকা। শিক্ষক পদে আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি থাকা চাই, পাশাপাশি তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে প্রথমে এসআরএফটিআই-এর ওয়েবসাইটে (https://srfti.ac.in/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১ এপ্রিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement