SKBU Recruitment 2024

সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ে কাজ করতে চান? সমাজবিজ্ঞানে ডিগ্রি থাকা চাই

কেন্দ্রের অর্থপুষ্ট প্রকল্পে রিসার্চ অ্যাসোসিয়েট, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এবং ফিল্ড ইনভেস্টিগেটর পদে কর্মী নিয়োগ করা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৪ ১৬:১০
Share:

সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়ে কর্মখালি। রিসার্চ অ্যাসোসিয়েট, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এবং ফিল্ড ইনভেস্টিগেটর হিসাবে সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ে কাজ করতে পারবেন। উল্লিখিত পদে মোট ন’জনকে নিয়োগ করা হবে।

Advertisement

রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা কাজের সুযোগ পাবেন। তাঁদের মোট ছ’মাসের চুক্তিতে কাজ করতে হবে। এর জন্য প্রতি মাসে তাঁদের ৪৭ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। এ ক্ষেত্রে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) উত্তীর্ণদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।

রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে সমাজবিজ্ঞান বিষয়ে পিএইচডি সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিকে বেছে নেওয়া হবে। মোট চার মাসের চুক্তিতে কাজ করতে হবে। প্রতি মাসে কাজের জন্য ৩৭ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।

Advertisement

ফিল্ড ইনভেস্টিগেটর হিসাবে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের নিয়োগ করা হবে। ওই কাজের জন্য প্রতি মাসে ২০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। মোট তিন মাসের চুক্তিতে নিযুক্তদের কাজ করতে হবে।

নিযুক্তদের ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ (আইসিএসএসআর)-এর অর্থপুষ্ট প্রকল্পে কাজ করতে হবে। ২২ থেকে ৩৭ বছর বয়সি ব্যক্তিরা উল্লিখিত পদে কাজের জন্য আবেদনের সুযোগ পাবেন। ইমেল মারফত আগ্রহীদের আবেদন জানাতে হবে। ২১ অক্টোবর আবেদনের শেষ দিন। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement