Sidho Kanho Birsha University Recruitment

সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ে কর্মখালি, কারা আবেদন করতে পারবেন?

ন্যাশনাল সার্ভিস স্কিম (এনএসএস)-এর কাজে এই নিয়োগ। চুক্তির ভিত্তিতে স্বল্প সময় জন্য থাকবে কাজের মেয়াদ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২২ মার্চ ২০২৪ ১৪:২৭
Share:

সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।

ন্যাশনাল সার্ভিস স্কিমে কাজ করতে চান? কোনও কলেজে শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে? তা হলে খোঁজ নিতে পারেন সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ে। কারণ এই প্রতিষ্ঠান দিচ্ছে চাকরির সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সরাসরি জমা দিতে হবে আবেদনপত্র।

Advertisement

প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদে নিয়োগ করা হবে কর্মী। ন্যাশনাল সার্ভিস স্কিম (এনএসএস)-এর কাজে এই নিয়োগ। চুক্তির ভিত্তিতে স্বল্প সময় জন্য থাকবে কাজের মেয়াদ। যদিও মেয়াদ প্রয়োজন অনুসারে বৃদ্ধি হতে পারে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠানের সিনিয়র লেকচারার পদে কর্মরত হতে হবে। পাশাপাশি, এনএসএস প্রোগ্রাম অফিসার পদে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। প্রার্থীর বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রথমে সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘নোটিস’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। ১ এপ্রিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement