WB Govt job 2026

গবেষণা প্রকল্পে কর্মী চাই সিকিম বিশ্ববিদ্যালয়ে, আবেদনের শেষ দিন ২৯ মার্চ

প্রতি মাসে সাম্মানিক মিলবে ২০ হাজার টাকা। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জিয়োলজি, আর্থ সায়েন্স অথবা পরিবেশ বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর হতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ২০:৩২
Share:

সিকিম বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

কেন্দ্র সরকারের ন্যাশনাল মিশন অন হিমালয়ান স্টাডিজ়-এর (এনএইচএমএস) অর্থানুকূল্যে চালিত গবেষণা প্রকল্পে কাজের সুযোগ দিচ্ছে সিকিম বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে। প্রতিষ্ঠানের জিয়োলজি বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। প্রতি মাসে সাম্মানিক মিলবে ২০ হাজার টাকা। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জিয়োলজি, আর্থ সায়েন্স অথবা পরিবেশ বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার অফ টেকনোলজি ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে। রিমোট সেন্সিং-এর কাজে অভিজ্ঞতা থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রথমে সিকিম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২৯ মার্চ ২০২৬। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে সিকিম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement