Guest Faculty Recruitment 2026

সিকিম বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক প্রয়োজন, প্রার্থীদের মনোবিদ্যা বিষয়ে থাকা চাই ডিগ্রি

সিকিম বিশ্ববিদ্যালয়ের মনোবিদ্যা বিভাগে অতিথি শিক্ষক নিয়োগ করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ১৫:৪৭
Share:

ছবি: সংগৃহীত।

সিকিম বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৪ জনকে ওই পদে নিয়োগ করা হবে। তাঁরা বিশ্ববিদ্যালয়ের মনোবিদ্যা বিভাগে শিক্ষকতা করবেন।

Advertisement

মনোবিদ্যা বিভাগে শিক্ষকতার জন্য প্রার্থীদের উল্লিখিত বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকা চাই। তাঁদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) উত্তীর্ণ হতে হবে। এ ছাড়াও তাঁদের কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে মনোবিদ্যা বিষয়ে শিক্ষকতার পূর্ব-অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

বিশ্ববিদ্যালয়ের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, উল্লিখিত বিভাগে শূন্যপদের সংখ্যা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। অতিথি শিক্ষক হিসাবে নিযুক্ত ব্যক্তিদের প্রতি মাসে ৫০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। তাঁদের নির্দিষ্ট সময়ের চুক্তিতে কাজ চলবে।

Advertisement

হাইব্রিড মোডে অর্থাৎ অনলাইন এবং অফলাইন মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হবে। ১৬ মার্চ ইন্টারভিউ হতে চলেছে। তার আগে প্রার্থীদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা এবং কর্মজীবনের শংসাপত্রের মতো নথি ই-মেল মারফত পাঠিয়ে রাখতে হবে। আবেদনমূল্য হিসাবে ৫০০ টাকা ধার্য করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement