SAI Recruitment 2025

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় কাজের সুযোগ, বেতন মিলতে পারে ৮০ হাজার টাকারও বেশি

আর্কিটেকচার বিভাগে দু’জন কর্মী নিয়োগ করা হবে। চার বছরের চুক্তিতে কাজ করতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুলাই ২০২৫ ১৬:২৯
Share:

সাই। ছবি: সংগৃহীত।

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই) দিচ্ছে চাকরির সুযোগ। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাই-এর ওয়েবসাইটে। অনলাইনে জমা দেওয়া যাবে আবেদনপত্র।

Advertisement

জুনিয়র কনসালট্যান্ট নিয়োগ করা হবে। আর্কিটেকচার বিভাগে দু’জন কর্মী নিয়োগ করা হবে। চার বছরের চুক্তিতে কাজ করতে হবে। প্রতি মাসে বেতন দেওয়া হবে ৮০,২৫০ টাকা। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আর্কিটেকচার বিষয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে। যদি স্নাতকোত্তর যোগ্যতা থাকে, তা হলে অগ্রাধিকার মিলবে। সংশ্লিষ্ট বিভাগে অন্তত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকা দরকার। প্রার্থীর বয়স ৪৫ বছরের মধ্যে থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রার্থীকে প্রথমে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই)-এর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ৬ জুলাই বিকেল ৫টা পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement