SAI Recruitment 2023

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় কর্মখালি, কোন পদে নিয়োগ?

প্রতি দিন ১০ হাজার টাকা করে মিলবে। মাসে সর্বোচ্চ বেতন হবে এক লক্ষ পাঁচ হাজার টাকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৩ ১৭:২০
Share:

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। ছবি: সংগৃহীত।

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই)-তে রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে সাই-এর ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

অ্যাডভাইজ়র পদে নিয়োগ করা হবে। ব্র্যান্ডিং এবং মার্কেটিং বিভাগে এই পদে নেওয়া হবে কর্মী। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। প্রথমে ছ’মাসের জন্য থাকবে কাজের মেয়াদ। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়তে পারে। প্রতি দিন ১০ হাজার টাকা করে মিলবে। মাসে সর্বোচ্চ বেতন হবে এক লক্ষ পাঁচ হাজার টাকা। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। পাশাপাশি ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকা দরকার।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রার্থীকে প্রথমে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই)-র ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ১৮ নভেম্বর পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। বিকেল ৫টা পর্যন্ত করা যাবে আবেদন। ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী বাছাই করা হবে।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement