SAI Recruitment 2024

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় কাজের সুযোগ, কোন পদে নিয়োগ?

প্রতি মাসে বেতন মিলবে ৭৫ হাজার থেকে ১ লক্ষ টাকার মধ্যে। আবেদনের জন্য প্রার্থীর বয়স ৫০ বছরের মধ্যে হওয়া দরকার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৪ ১৫:৪৫
Share:

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। ছবি: সংগৃহীত।

হোটেল ম্যানেজমেন্ট বিষয়ে পড়াশোনা থাকলে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই) দিচ্ছে কাজের সুযোগ। সেই মর্মে সাই-এর ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে জমা দেওয়া যাবে আবেদনপত্র।

Advertisement

শেফ নিয়োগ করবে সাই। চার বছরের চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। প্রতি মাসে বেতন মিলবে ৭৫ হাজার থেকে ১ লক্ষ টাকার মধ্যে। শূন্যপদ রয়েছে একটি। আবেদনের জন্য প্রার্থীর বয়স ৫০ বছরের মধ্যে হওয়া দরকার। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজিতে স্নাতক হতে হবে। এ ছাড়াও সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লমা-সহ দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকলেও আবেদন করা যাবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রার্থীকে প্রথমে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই)-র ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ৫ ডিসেম্বর, বিকেল ৫টা পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement