SAI Recruitment 2023

স্পোর্টস অথিরিটি অফ ইন্ডিয়ায় চাকরি, কোন পদে নিয়োগ?

প্রতি মাসে বেতন মিলবে ৮০ হাজার ২৫০ টাকা থেকে ১ লক্ষ টাকার মধ্যে। দু’বছরের জন্য থাকবে কাজের মেয়াদ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৩ ১৫:৩৫
Share:

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। ছবি: সংগৃহীত।

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই)-এ রয়েছে চাকরির সুযোগ। সেই মর্মে সাই-এর ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

জুনিয়র কনসালট্যান্ট নেওয়া হবে। চুক্তির ভিত্তিতে দু’জনকে এই পদে নিয়োগ করা হবে। প্রতি মাসে বেতন মিলবে ৮০ হাজার ২৫০ টাকা থেকে ১ লক্ষ টাকার মধ্যে। দু’বছরের জন্য থাকবে কাজের মেয়াদ। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়তে পারে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে। এ ছাড়াও ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং/ ব্যাচেলর অফ টেকনোলজি ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে। সংশ্লিষ্ট বিভাগে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। আবেদনের জন্য প্রার্থীর বয়স ৪৫ বছরের মধ্যে হওয়া চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রার্থীকে প্রথমে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই)-র ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ২৬ ডিসেম্বর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement