Recruitment in SAI 2024

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় কর্মখালি, কোন পদে নিয়োগ?

আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং অথবা ব্যাচেলর অফ টেকনোলজি ডিগ্রি থাকতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ১৫:৫৭
Share:

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিইয়া। ছবি: সংগৃহীত।

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই) দিচ্ছে চাকরির সুযোগ। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাই-এর ওয়েবসাইটে। অনলাইনে জমা দেওয়া যাবে আবেদনপত্র।

Advertisement

জুনিয়র কনসালট্যান্ট নেওয়া হবে। ইনফ্রাস্ট্রাকচার বিভাগে এই পদে কর্মী নিয়োগ করা হবে। চার বছরের চুক্তিতে কাজ করতে হবে। শূন্যপদ রয়েছে একটি। প্রতি মাসে বেতন দেওয়া হবে ৮০,২৫০ টাকা। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং অথবা ব্যাচেলর অফ টেকনোলজি ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। প্রার্থীর বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে। যদি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার অফ টেকনোলজি ডিগ্রি থাকে তা হলে অগ্রাধিকার পাবেন প্রার্থী।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রার্থীকে প্রথমে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই)-এর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ১ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement