SAI Recruitment 2023

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় কর্মখালি, শূন্যপদ ছ’টি

অ্যাকাউন্টস এবং ফিনান্স বিভাগে মোট ছ’জনকে নেওয়া হবে। প্রতি মাসে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৩ ১৫:২০
Share:

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। ছবি: সংগৃহীত।

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই)-এ রয়েছে চাকরির সুযোগ। সেই মর্মে সাই-এর ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

তরুণ পেশাদার নেওয়া হবে। অ্যাকাউন্টস এবং ফিনান্স বিভাগে মোট ছ’জনকে নেওয়া হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। প্রথমে দু’বছরের জন্য থাকবে কাজের মেয়াদ। প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়তে পারে পাঁচ বছর পর্যন্ত। প্রতি মাসে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফিন্যান্স/ অ্যাকাউন্টসে স্নাতক হতে হবে। কম্পিউটারের ট্যালি, এক্সেল-সহ আরও সফটওয়্যারের কাজে দক্ষতা থাকা চাই। সংশ্লিষ্ট বিভাগে অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রার্থীকে প্রথমে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই)-র ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ২১ ডিসেম্বর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement