RBI Recruitment 2026

শূন্যপদ ১১টি, কর্মী চাই জুনিয়র ইঞ্জিনিয়ার পদে, আবেদন করবেন কী ভাবে?

সিভিল বিভাগে সাতটি এবং ইলেকট্রিক্যাল বিভাগে চারটি শূন্যপদ রয়েছে। মোট ১১টি শূন্যপদ। প্রতি মাসে মূল বেতন ৯১,৩০৯ টাকা। ২০ থেকে ৩০ বছরের মধ্যে বয়স হতে হবে প্রার্থীর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৮:৫৪
Share:

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ছবি: সংগৃহীত।

ইঞ্জিনিয়ারিং পাঠরতদের চাকরির সুযোগ দিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সম্প্রতি ব্যাঙ্কের ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

সিভিল এবং ইলেকট্রিক্যাল বিভাগে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। সিভিল বিভাগে সাতটি এবং ইলেকট্রিক্যাল বিভাগে চারটি শূন্যপদ রয়েছে। মোট ১১টি শূন্যপদ। প্রতি মাসে মূল বেতন ৯১,৩০৯ টাকা। ভারত, নেপাল অথবা ভুটানের নাগরিকত্বের পরিচয়পত্র থাকতে আবেদন করা যাবে। ২০ থেকে ৩০ বছরের মধ্যে বয়স হতে হবে প্রার্থীর। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিভাগে তিন বছরের ডিপ্লোমা (ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর সহ) অথবা ডিগ্রি (ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর সহ) থাকা প্রয়োজন। ডিপ্লোমা থাকলে দু’বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে আর ডিগ্রি থাকলে কাজের অভিজ্ঞতা এক বছরের প্রয়োজন। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

প্রার্থীকে প্রথমে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে যেতে হবে ‘ভেকেন্সি’-তে। সেখান থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। এর পর বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ৬ মে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। আবেদন প্রক্রিয়া সম্পন্নের পর পরীক্ষা হবে। ৬ জুন পরীক্ষার শেষ দিন। বিজ্ঞপ্তি থেকেই এই বিষয় বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement