UPSC exam dates 2027

কবে কোন কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা? ২০২৭ ক্যালেন্ডার প্রকাশ করল ইউপিএসসি

পরীক্ষাসূচী বা ক্যালেন্ডারে সিভিল সার্ভিস পরীক্ষার জরুরি দিনগুলি ছাড়াও এনডিএ, সিডিএস, ইঞ্জিনিয়ারিং সার্ভিস এবং অন্যান্য নিয়োগ পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মে ২০২৬ ১২:৩৬
Share:

২০২৭ সালে কবে কোন ইউপিএসসি পরীক্ষা? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যাঁরা, তাঁরা এ বার তাঁদের পরিকল্পনা আর এক ধাপ এগিয়ে নিতে পারেন। ২০২৭ সালে কবে কোন কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা হবে, তার সূচি প্রকাশ করল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)। ওই পরীক্ষাসূচি বা ক্যালেন্ডারে সিভিল সার্ভিস পরীক্ষার জরুরি দিনগুলি ছাড়াও এনডিএ, সিডিএস, ইঞ্জিনিয়ারিং সার্ভিস এবং অন্যান্য নিয়োগ পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছে।

Advertisement

সিভিল সার্ভিস পরীক্ষা কবে?

ইউপিএসসি প্রকাশিত ২০২৭ সালের পরীক্ষাসূচি অনুযায়ী সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা হবে ২০২৭ সালের মে মাসে।

Advertisement

নোটিফিকেশন প্রকাশিত হবে ১৩ জানুয়ারি, ২০২৭

আবেদনের শেষ দিন: ২ ফেব্রুয়ারি, ২০২৭

প্রিলিমিনারি পরীক্ষা: ২৩ মে, ২০২৭

মূল পরীক্ষার শুরু: ২০ অগস্ট, ২০২৭ থেকে।

এনডিএ এবং সিডিএস পরীক্ষা কবে?

প্রতিরক্ষা বিভাগের কেন্দ্রীয় পদে চাকরির জন্য এনডিএ এবং সিডিএস পরীক্ষার প্রথম সেশনের নোটিফিকেশন প্রকাশ এ বছরই।

১। এনডিএ-১ এবং সিডিএস-১ (২০২৭)

নোটিফিকেশনের তারিখ: ২ ডিসেম্বর, ২০২৬

লিখিত পরীক্ষার দিন: ১১ এপ্রিল, ২০২৭

২। এনডিএ-২ এবং সিডিএস-২ (২০২৭)

নোটিফিকেশনের তারিখ: ১২ মে, ২০২৭

লিখিত পরীক্ষার দিন: ১৯ সেপ্টেম্বর, ২০২৭

ইঞ্জিনিয়ারিং সার্ভিস প্রিলিমিনারি ২০২৭

যাঁরা সরকারি ক্ষেত্রে ইঞ্জিনিয়ারের কাজে যোগ দিতে চান, তাঁদের প্রস্তুতি পর্ব এবার শেষ করার পালা। কারণ পরীক্ষা ২০২৭ সালের একেবারে শুরুর দিকে, নোটিফিকেশন প্রকাশিত হবে আর মাস কয়েক পরেই।

নোটিফিকেশন প্রকাশ: ১৬ সেপ্টেম্বর, ২০২৬

আবেদনের শেষ দিন: ৬ অক্টোবর, ২০২৬

প্রিলিমিনারি পরীক্ষা: ৩১ জানুয়ারি, ২০২৭

ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস মেন ২০২৭

বন বিভাগের নানা পদে কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা শুরু হবে ২০২৭ সালের ২১ নভেম্বর থেকে। যে হেতু এই পরীক্ষা বেশ কয়েকটি পর্যায়ে হয়। তাই পরীক্ষা চলবে পরবর্তী ৭ দিন ধরে নির্দিষ্ট সময়ে।

কম্বাইন্ড মেডিক্যাল সার্ভিস পরীক্ষা ২০২৭

চিকিৎসা বিষয়ে স্নাতক হওয়ার পরে যাঁরা ইউপিএসসি-র মাধ্যমে নিযুক্ত হতে চাইছেন, তাঁদের জন্য কম্বাইন্ড মেডিক্যাল সার্ভিস পরীক্ষা হবে পরের বছরের মাঝামাঝি সময়ে।

নোটিফিকেশন প্রকাশ হবে: ৩ মার্চ, ২০২৭

পরীক্ষার দিন: ১৮ জুলাই, ২০২৭

অর্থাৎ ইউপিএসসির পরীক্ষাগুলির মধ্যে মাঝের সময় থাকছে কমই। তাই যাঁরা একাধিক পরীক্ষায় বসার প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের প্রস্তুতিতে কিছু কৌশলগত পরিবর্তন আনতে হবে। যাতে সব পরীক্ষাই দিতে সুবিধা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement