WB Govt Job Recruitment 2023

মুর্শিদাবাদ জেলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে কর্মী নিয়োগ, কোন পদের জন্য?

প্রতি মাসে ৬০ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। আবেদনকারীর বয়স ৬৭ বছরের মধ্যে হতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৬:২১
Share:

প্রতীকী চিত্র।

মুর্শিদাবাদ জেলায় রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

মেডিক্যাল অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে ন্যাশনাল হেলথ মিশনের অধীনে নিয়োগ করা হবে। শূন্যপদ রয়েছে ১৪টি। প্রতি মাসে ৬০ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। আবেদনকারীর বয়স ৬৭ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি, আবেদনের জন্য মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস উত্তীর্ণ হতে হবে। এক বছরের ইন্টার্নশিপের অভিজ্ঞ্রতা থাকতে হবে। ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের অধীনে নাম নথিভুক্ত থাকা দরকার। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রথমে মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘নোটিস’-এ যেতে হবে। সেখান থেকেই ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি, আবেদনমূল্য জমা দেওয়া দরকার। ২৯ সেপ্টেম্বর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement