Kolkata Job Alert

পদার্থবিদ্যায় উচ্চশিক্ষা! কেন্দ্রের পরমাণু শক্তি বিষয়ক দফতরে মিলতে পারে কাজের সুযোগ

কেন্দ্রের পরমাণু শক্তি বিষয়ক দফতর ভ্যারিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টার-এ রিসার্চ অ্যাসোসিয়েট পদে কর্মখালি রয়েছে। ওই কাজের জন্য পদার্থবিদ্যায় উচ্চশিক্ষা থাকলে আবেদনের সুযোগ মিলতে পারেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ১৬:২২
Share:

ছবি: সংগৃহীত।

কেন্দ্রের পরমাণু শক্তি বিষয়ক দফতরে গবেষণার কাজে কর্মী নিয়োগ করা হবে। পদার্থবিদ্যায় উচ্চশিক্ষা থাকলে ওই পদে কাজের সুযোগ মিলতে পারেন। ওই দফতরে রেডিয়োঅ্যাক্টিভ আয়ন বিম-এর অগমেন্টেশন নিয়ে কাজ চলছে।

Advertisement

নিযুক্ত ব্যক্তিদের চুক্তির ভিত্তিতে কলকাতার ভ্যারিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টারে কাজ করতে হবে। রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে তাঁদের নিয়োগ করা হবে। শূন্যপদ দু’টি।

যাঁরা পদার্থবিদ্যায় পিএইচডি সম্পূর্ণ করেছেন, তাঁরা উল্লিখিত পদে কাজের সুযোগ পাবেন। তবে, ফিজ়িক্যাল সায়েন্সেস শাখার কোনও বিষয়ে পিএইচডি সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিদের আবেদনও গ্রহণ করা হবে।

Advertisement

নিযুক্তদের মোট এক বছরের চুক্তিতে কাজ করতে হবে। ওই মেয়াদ আরও এক বছরের জন্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৫৮ হাজার টাকা থেকে ৬১ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। মেধা এবং অভিজ্ঞতার নিরিখে প্রার্থীদের ইন্টারভিউ পর্বের জন্য বেছে নেওয়া হবে।

আগ্রহীরা ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনের শেষ দিন ১৯ জুন। ২২ থেকে ২৪ জুলাইয়ের মধ্যে বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে। ১ সেপ্টেম্বর থেকে কাজ শুরু হতে চলেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement