Project work 2025

রিসার্চ অ্যাসোসিয়েট প্রয়োজন বিশ্বভারতীতে, আবেদন করা যাবে কোন যোগ্যতা থাকলে?

গবেষণা প্রকল্পের কাজে দু’বছরের জন্য নিযুক্ত হবেন এই পদে। প্রয়োজনে সে মেয়াদ বৃদ্ধিও হতে পারে। প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের ‘ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি’-র অর্থানুকূল্যে চালিত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ ১৭:১৩
Share:

বিশ্বভারতী। ছবি: সংগৃহীত।

বিশ্বভারতীতে রয়েছে গবেষণা প্রকল্পে কাজের সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানের শিক্ষা ভবনের তরফে নিয়োগ করা হবে।

Advertisement

রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে। গবেষণা প্রকল্পে কাজে দু’বছরের জন্য নিয়োগ করা হবে এই পদে। প্রয়োজনে সে মেয়াদ বৃদ্ধিও হতে পারে। প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের ‘ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি’-র অর্থানুকূল্যে চালিত। রিসার্চ অ্যাসোসিয়েটপদে প্রতি মাসে ৫৮ হাজার টাকা করে দেওয়া হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বায়োটেকনোলজি, কেমিক্যাল অথবা বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি থাকতে হবে। প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রার্থীকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী প্রয়োজনীয় নথি মেল করতে হবে। ৪ ডিসেম্বর বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। ওই দিন থেকে ২১ দিনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement