VU Recruitment 2024

মেডিক্যাল অফিসার নিয়োগ করবে বিশ্বভারতী, বেতন ৭০ হাজার টাকা

জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার পদে প্রতি মাসে বেতন দেওয়া হবে ৭০ হাজার টাকা। আবেদনের জন্য প্রার্থীর বয়স ৪৫ বছর হওয়া প্রয়োজন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ১৭:৫৪
Share:

বিশ্বভারতী। ছবি: সংগৃহীত।

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ। এই মর্মে প্রতিষ্ঠানের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সরাসরি জমা দিতে হবে আবেদনপত্র। কর্মী নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।

Advertisement

জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার পদে এই নিয়োগ। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। মোট শূন্যপদ রয়েছে দু’টি। জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসারদের প্রতি মাসের বেতন হবে ৭০ হাজার টাকা। আবেদনের জন্য প্রার্থীর বয়স ৪৫ বছর হওয়া প্রয়োজন। পাশাপাশি যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস উত্তীর্ণ হতে হবে। তা ছাড়া, ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের অধীনে নাম নথিভুক্ত থাকতে হবে। সংশ্লিষ্ট বিভাগে এক বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভাল। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তি দেখতে পারেন।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী প্রয়োজনীয় নথি-সহ আবেদনপত্র জমা দিতে হবে ৫ ফেব্রুয়ারি ২০২৫-এর মধ্যে।

এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement