VU Recruitment 2024

কৃষিবিদ্যা নিয়ে পড়েছেন? বিশ্বভারতীতে রয়েছে শিক্ষকতার সুযোগ

মাসিক বেতন নয়, লেকচার পিছু টাকা দেওয়া হবে নিযুক্তদের। প্রতিটি লেকচারের জন্য মিলবে ১৫০০ টাকা। এ ভাবে সর্বাধিক মাসিক ৫০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ১৫:২৯
Share:

বিশ্বভারতী। ছবি: সংগৃহীত।

শিক্ষকতার সুযোগ দিচ্ছে বিশ্বভারতীর পল্লি শিক্ষাভবন। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

Advertisement

অতিথি শিক্ষক নিয়োগ করা হবে। বিশ্ববিদ্যালয়ের ‘ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন’-এর তরফে এই নিয়োগ করা হবে। তবে মাসিক বেতন নয়, লেকচার পিছু টাকা দেওয়া হবে নিযুক্তদের। প্রতিটি লেকচারের জন্য মিলবে ১৫০০ টাকা। এ ভাবে সর্বাধিক মাসিক ৫০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে। চুক্তির ভিত্তিতে প্রথমে কাজের মেয়াদ থাকবে এক বছরের। অবশ্য প্রয়োজন অনুযায়ী তা বৃদ্ধি হতে পারে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এগ্রিকালচারে স্নাতক হওয়া দরকার। পাশাপাশি, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) উত্তীর্ণ হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

আগ্রহীরা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘কেরিয়ার’ বিভাগে গেলে বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ২৫ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউ হবে ১০ ডিসেম্বর ২০২৫।

এই সংক্রান্ত তথ্য এবং শর্তাবলি বিশদ জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement