VU Recruitment 2025

গবেষণা প্রকল্পে কাজের সুযোগ বিশ্বভারতীতে, শূন্যপদ তিনটি

গবেষণা প্রকল্পে কাজের জন্য নিয়োগ করা হবে দু’টি পদে। প্রকল্পটি ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ-এর অর্থানুকূল্যে চালিত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুন ২০২৫ ১৮:৩০
Share:

বিশ্বভারতী। ছবি: সংগৃহীত।

বিশ্বভারতীতে রয়েছে গবেষণা প্রকল্পে কাজের সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এবং ফিল্ড ইনভেস্টিগেটর নেওয়া হবে। প্রতিষ্ঠানের এডুকেশন বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। মোট শূন্যপদ তিনটি। গবেষণা প্রকল্পে কাজের জন্য নিয়োগ করা হবে এই পদ দু’টিতে। প্রকল্পটি ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ-এর অর্থানুকূল্যে চালিত। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে প্রতি মাসে ৩৭ হাজার টাকা করে দেওয়া হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সোশ্যাল সায়েন্স বিষয়ে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর/এমফিল অথবা পিএইচডি উত্তীর্ণ যোগ্যতা থাকা দরকার। এক জনকেই নেওয়া হবে এই পদে। ফিল্ড ইনভেস্টিগেটর পদে প্রতি মাসে ২০ হাজার টাকা করে দেওয়া হবে। এই ক্ষেত্রে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সোশ্যাল সায়েন্স বিষয়ে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে। দু’জন কাজের সুযোগ পাবেন। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রার্থীকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী প্রয়োজনীয় নথি মেল করতে হবে। ২ জুন ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। ওই দিন থেকে আগামী ১০ দিনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বিশ্বভারতীর ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement