Research Assistant Recruitment 2026

বিশ্বভারতী খুঁজছে গবেষক, কোন বিষয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার পাওয়া যেতে পারে?

ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ-এর (আইসিএসএসআর) অর্থপুষ্ট প্রকল্পে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১২:৫৫
Share:

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

ইতিহাস বিষয়ে উচ্চ শিক্ষা অর্জন করে থাকলে খোঁজ নেওয়া যেতে পারে পারেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট-এ।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, কালচার অ্যান্ড আর্কিয়োলজি বিভাগের একটি প্রকল্পে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। ওই কাজের জন্য একজনকে প্রয়োজন।

ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ (আইসিএসএসআর) অর্থপুষ্ট প্রকল্পে ওই ব্যক্তিকে কাজ করতে হবে। প্রতি মাসের ২৬ হাজার ২৫০ টাকা বরাদ্দ করা হয়েছে পারিশ্রমিক হিসাবে। নির্দিষ্ট সময়ের চুক্তিতে তাঁর কাজ চলবে।

Advertisement

ইতিহাসে যাঁদের এমফিল বা পিএইচডি রয়েছে, তাঁরা ওই পদে কাজের জন্য আবেদন করতে পারবেন। এ ছাড়াও যাঁরা নৃতত্ত্ব কিংবা প্রাচীন ইতিহাসে উচ্চ শিক্ষা অর্জন করেছেন, তাঁরাও আবেদনের সুযোগ পেতে পারেন। এ ক্ষেত্রে প্রার্থীদের গবেষণামূলক প্রবন্ধ লেখার দক্ষতা এবং সংস্কৃত ভাষায় সাবলীল হওয়া প্রয়োজন। পাশাপাশি, ফিল্ড ভিজ়িট, তথ্যের বিশ্লেষণ সংক্রান্ত কাজও পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থীদের ৮ মে-এর মধ্যে ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের সময় জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্রের মতো নথি পাঠানো প্রয়োজন। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement