WEBEL Recruitment 2025

ওয়েবেল-এ কর্মখালি, কোন পদে নিয়োগ?

ওয়েবেল-র তরফে পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন কর্পোরেশনে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে কর্মী। প্রথমে কাজের মেয়াদ থাকবে পাঁচ বছরের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৫ ১৬:৩৪
Share:

ওয়েবেল। ছবি: সংগৃহীত।

রাজ্য সরকার অধীনস্থ সংস্থায় চাকরির সুযোগ। সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল ইলেক্ট্রনিক্স ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (ওয়েবেল)-এর ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ করা হবে। ওয়েবেল-র তরফে পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন কর্পোরেশনে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে কর্মী। প্রথমে কাজের মেয়াদ থাকবে পাঁচ বছরের। পরে প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ বৃদ্ধি হতে পারে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে লিঙ্গুইস্টিকসে স্নাতকোত্তর যোগ্যতা থাকা চাই। পিএইচডি থাকলে অগ্রাধিকার মিলবে। সংশ্লিষ্ট বিভাগে ন্যূনতম ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। প্রার্থীর বয়স ৫০ থেকে ৫৫ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

প্রার্থীকে প্রথমে ওয়েবেলের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ১৯ এপ্রিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ওয়েবেলের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement