WB Govt Job Recruitment 2026

স্থায়ী পদে কর্মী খুঁজছে রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক, নিযুক্তদের বেতনকাঠামো কেমন?

প্রার্থীদের বোর্ডের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ১৮:১৩
Share:

প্রতীকী চিত্র।

রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের তরফে কর্মী নিয়োগ করা হবে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে ওয়েস্ট বেঙ্গল হেল্‌থ রিক্রুটমেন্ট বোর্ড (ডব্লিউবিএইচআরবি)। জানানো হয়েছে, স্থায়ী পদে নিয়োগ করা হবে কর্মীদের। এ জন্য ইতিমধ্যেই আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে।

Advertisement

দফতরের তরফে নিয়োগ করা হবে আঞ্চলিক স্বাস্থ্য পরিবহণ আধিকারিক। মোট শূন্যপদের সংখ্যা দুই। ২০১৯ সালের রোপা আইন মেনে তাঁদের মাসিক বেতনকাঠামো হবে ৩৫,৮০০ থেকে ৯২,১০০ টাকা।

আবেদনকারীদের মেকানিক্যালের ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে। পাঠ্যক্রমে থাকতে হবে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বা ইন্টারনাল কমবাস্চন ইঞ্জিন-এর মতো বিষয়। শুধু অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকলেও আবেদন করা যাবে। তবে সব ক্ষেত্রেই দু’বছরের পেশাগত অভিজ্ঞতা থাকা জরুরি। একই সঙ্গে আবেদনকারীদের বয়ঃসীমা স্থির করা হয়েছে ২১ থেকে ৩৬ বছর।

Advertisement

প্রার্থীদের বোর্ডের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। আবেদনমূল্যের পরিমাণ ২১০ টাকা। আগামী ২৩ মার্চ আবেদনের শেষ দিন। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে মূল বিজ্ঞপ্তি থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement