রাজ্য পাবলিক সার্ভিস কমিশন। ছবি: সংগৃহীত।
রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি)-এর তরফে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে কমিশনের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।
প্রধানশিক্ষক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি। ইংরেজি মাধ্যমের পাঁচটি হাই মাদ্রাসার জন্য এই নিয়োগ। প্রতি মাসে ৫৬,১০০ টাকা থেকে ১,৪৪,৩০০ টাকার মধ্যে বেতন দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিএড উত্তীর্ণ হতে হবে। ১০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকা চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আবেদন করবেন কী ভাবে?
রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে (https://psc.wb.gov.in/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনমূল্য জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২৭ মার্চ ২০২৬। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি ডব্লুবিপিএসসি-র ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি থেকেই জানা যাবে।