Tumbaad 2 Update

আবার কঙ্গনা বনাম আলিয়া! বলিউডের ‘কুইন’কে কি টেক্কা দিলেন ‘গঙ্গুবাঈ’? আসল ঘটনা কী?

একাধিক বার কঙ্গনার নিশানায় পড়েছেন আলিয়া ভট্ট। কিন্তু, এ বার কঙ্গনাকে টেক্কা দিলেন আলিয়া। ঘটনা কী?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ মে ২০২৬ ২০:৫৫
Share:

কী হল আলিয়া ও কঙ্গনার মধ্যে? ছবি: সংগৃহীত।

কর্ণ জোহরের অনুষ্ঠানে ‘নেপোটিজ়ম’ নিয়ে বিতর্ক তৈরি করেছিলেন কঙ্গনা রনৌত। অভিনেত্রী দাবি করেছিলেন, বলিউডে তারকাসন্তানেরাই অগ্রাধিকার পান। এর পরে একাধিক বার কঙ্গনার নিশানায় পড়েছেন আলিয়া ভট্ট। কিন্তু এ বার কঙ্গনাকে টেক্কা দিলেন আলিয়া। ঘটনা কী?

Advertisement

২০১৮ সালের ভৌতিক ছবি ‘তুমবাড়’ চমকে দিয়েছিল দর্শককে। এই ছবি দেখে নাকি অনেকেরই শিরদাঁড়া দিয়ে বয়ে গিয়েছিল শীতল স্রোত। সোহম শাহের সেই ছবির দ্বিতীয় ভাগ তৈরি হচ্ছে। সেই ছবিতে দেখা যাবে কঙ্গনাকে, এমনই শোনা গিয়েছিল। তিনি নাকি খুব গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন। দিনকয়েক আগেই ‘তুমবাড় ২’-এর ঘোষণা হয়েছে। সেখানে অবশ্য কঙ্গনার কথা উল্লেখ করা হয়নি।

এর মধ্যেই জানা গিয়েছে ‘তুমবাড় ২’ ছবিতে থাকছেন নওয়াজ়উদ্দীন সিদ্দীকী। সেই সঙ্গে কানাঘুষো খবর, নির্মাতারা ইতিমধ্যেই এই ছবির জন্য আলিয়ার সঙ্গে কথা বলেছেন। একটি বিশেষ চরিত্রে তাঁকে দেখা যাবে। তবে সেটি ‘ক্যামিয়ো’ চরিত্র বলেই শোনা যাচ্ছে। গল্পে আলিয়ার চরিত্রটি খুব গুরুত্বপূর্ণ হলেও, সেটি নাকি দৈর্ঘ্যে ছোট। নির্মাতাদের চোখে, আলিয়াই নাকি এই চরিত্রের জন্য যথাযথ।

Advertisement

আসন্ন ‘মেট গালা’য় উপস্থিত থাকবেন আলিয়া। তার আগে অর্থাৎ ৩ মে-তেই নাকি ‘তুমবাড় ২’-এর শুটিং করে নেবেন আলিয়া। বাকি শুটিং ফিরে এসে ৬ মে করবেন অভিনেত্রী। কিছু দৃশ্যের জন্য নির্মাতারা আলিয়ার ‘বডি ডাবল’ ব্যবহার করবেন বলে জানা যাচ্ছে। এই খবর প্রকাশ্যে আসার পরেই শোনা যাচ্ছে, কঙ্গনা থাকছেন না এই ছবিতে। যদিও এই ছবি নিয়ে এখনও পর্যন্ত কোনও কথা বলেননি কঙ্গনা। তবে এই প্রশ্নও উঠছে, আলিয়া ও কঙ্গনা দু’জনেই কি এই ছবিতে থাকছেন? তার উত্তর অবশ্য সময়ই দেবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement