Amitabh Bachchan

জয়া নন, গত ৫০ বছর ধরে অমিতাভের সঙ্গে সারা ক্ষণ থেকেছেন একজনই, কার সঙ্গে পরিচয় করালেন বিগবি?

‘কৌন বনেগা ক্রোড়পতি’র শেষ দিনের পর্বে গত ৫০ বছরের সঙ্গীর সঙ্গে পরিচয় করালেন অমিতাভ বচ্চন। কে সেই ব্যক্তি?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৬ ১১:৪৪
Share:

জয়া নন, অমিতাভের সর্ব ক্ষণের সঙ্গী কে? ছবি: সংগৃহীত।

৫৫ বছরের অভিনয়জীবন তাঁর। ২০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। এত বছরের কর্মজীবনে একটি মানুষ আছেন যিনি অমিতাভ বচ্চনের জীবনে অপরিবর্তনীয়। তাঁকে ছাড়া বর্ষীয়ান শিল্পীর জীবন অচল। প্রথমে অনেকেই ভেবেছিলেন বিগবি হয়তো স্ত্রী জয়া বচ্চনের কথা বলছেন। কিন্তু তা নয়। কার কথা বললেন অভিনেতা?

Advertisement

‘কৌন বনেগা ক্রোড়পতি’র শেষ দিনের পর্বে নিজের রূপটানশিল্পী দীপক সাবন্তের সঙ্গে পরিচয় করালেন সকলের। প্রশংসায় ভরালেন নিজের সহকর্মীকে। বিগবি বলেন, “এই ৫০ বছরে আমি ২০০’র বেশি ছবিতে অভিনয় করেছি। এমন এক দিনও হয়নি যে আমার সঙ্গে দীপক ছিল না। পৃথিবীর যে প্রান্তে যখনই আমি শুটিং করেছি, সময় মতো পৌঁছে গিয়েছে দীপক। তিন দিন আগে ওর দাদার মৃত্যু হয়। সেই দিনও সময়মতো কাজে এসেছে। যদিও এই কথাটা বলতে আমার খারাপই লাগছে। কিন্তু এটাকেই বলে একাগ্রতা।”

অমিতাভের প্রশংসায় আপ্লুত তাঁর রূপটানশিল্পী। কৃতজ্ঞতা জানাতে ভোলেননি দীপকও। তিনি বলেন, “স্যর আমাকে মাটিতে পা রেখে চলতে শিখিয়েছেন। এমন নম্র, ভাল মানুষের সঙ্গে কাজ করতে পারা আমার জন্যও সৌভাগ্যের ব্যাপার।” আপাতত অমিতাভ ‘কেবিসি’র এই সিজ়নের শুটিং শেষ করলেন। আবার নতুন সিজ়নের অপেক্ষায় তাঁর অনুরাগীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement