Jyotirmyoyee Kundu In Srilanka

আমি নিজের সঙ্গে ‘ডেট’ করব, বললেন জ্যোতির্ময়ী! না দেব, না শাকিব— কাউকেই পছন্দ নয় তাঁর?

মঙ্গলবার ‘প্রজাপতি ২’-এর ২৫ দিন পূর্তি। জ্যোতির্ময়ী এই ছবিতে দেবের বিপরীতে। তাঁকে কেন উদ্‌যাপনে দেখা গেল না?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ২১:১০
Share:

জ্যোতির্ময়ী কুন্ডু কোথায়? ছবি: ফেসবুক।

মস্ত কেকের বুকে ছুরি বসিয়েছেন দেব। ছোট্ট ছোট্ট টুকরোয় কেটে খাইয়ে দিচ্ছেন ‘প্রজাপতি ২’-এর পরিচালক, প্রযোজক, অভিনেতাদের। এই উদ্‌যাপনে থাকার কথা ছিল ছবির অন্যতম নায়িকা জ্যোতির্ময়ী কুন্ডুরও। তিনি কোথাও নেই! কোথায় গেলেন তিনি?

Advertisement

খবর, সুদূর শ্রীলঙ্কায় বসে নায়িকা। শুটিং করছেন শাকিব খানের সঙ্গে। গত পাঁচ দিন ধরে জোরকদমে ‘প্রিন্স’ ছবির শুটিং চলছে সেখানে। এই ছবিতে শাকিবের বিপরীতে তিনিই নায়িকা। পরিচালনায় আবু হায়াত মাহমুদ।

আনন্দবাজার ডট কম যখন জ্যোতির্ময়ীকে ফোন করেছিল, তখন তিনি হোটেলের ঘরে। শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন। দেবের নায়িকা এ বার শাকিবের সঙ্গে শুটিংয়ে ব্যস্ত। আগের ছবির উদ্‌যাপনে তাই নেই? নায়িকা স্বীকার করে নিলেন তাঁর অপারগতা। বললেন, “আমার প্রথম ছবির ২৫ দিনের পূর্তি! যাঁদের হাত ধরে বড়পর্দায় এলাম, তাঁদের উদ্‌যাপনে শামিল হতে পারলাম না। কী যে খারাপ লাগছে। কিন্তু কিছুই করার নেই।” মনখারাপ ভুলে আপাতত তাই তিনি কাজে ডুব দিয়েছেন।

Advertisement

দেব-জ্যোতির্ময়ী জুটি দর্শকের মন কেড়েছে। ছবি: ফেসবুক।

শোনা যাচ্ছে, দিনরাত এক করে নাকি শুটিং করছেন? “দেখুন, আমাদের কাজ তো ঘড়ি ধরে হয় না। প্রয়োজন পড়লে আমরা রাত জেগেও শুটিং করছি। কাজটা দ্রুত শেষ করতে হবে। প্রত্যেকের মাথায় এই চিন্তা ঘুরছে।” ‘প্রজাপতি ২’ তাঁকে দেবের বিপরীতে অভিনয়ের সুযোগ করে দিয়েছে। ‘প্রিন্স’ দিয়েছে বাংলাদেশের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ। কেমন দেখছেন ও পার বাংলার মানুষদের? ফোনের ও পার থেকে মিষ্টি হাসি ভেসে এল। জ্যোতির্ময়ী বললেন, “খুব সহযোগিতা করছেন। সব উচ্চারণ যাতে সঠিক বলতে পারি, ধরিয়ে দিচ্ছেন। আমি যে নতুন, সেটাই বুঝতে পারছি না।”

এই তালিকায় কি শাকিবও আছেন? “দুষ্টু প্রশ্ন”, সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন নায়িকা। বলেছেন, “দেব আর শাকিব খান আলাদা মানুষ। কিন্তু সহ-অভিনেতার সঙ্গে কাজের সময় কোথাও যেন এক। প্রচণ্ড সহযোগিতা করেন। ওঁরা খ্যাতনামী, বুঝতেই দেন না।” কাজের ফাঁকেই শ্রীলঙ্কা দেখছেন জ্যোতির্ময়ী। যেমন আগের ছবির লন্ডনে শুটিংয়ের সময় করেছেন।

Advertisement

এত সুন্দর সুন্দর জায়গায় শুটিং করছেন। ‘ডেট’ করার সুযোগ পেলে কাকে নেবেন? দেব না শাকিব? জ্যোতির্ময়ী হাসতে হাসতে জবাব দিয়েছেন, “কাউকে না। নিজের সঙ্গে সময় কাটাব। ডেট করব নিজের সঙ্গে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement