bengali serials

বিয়ে থেকে বৌভাত বেশি খরচ করবে হবু স্বামী: প্রিয়া

‘উড বি হাবি’ মানবেন এত বায়নাক্কা? কী বলছেন প্রিয়া? হাসতে হাসতে জানিয়েছেন, ‘তাতেই রাজি।’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২০ ১১:৩৮
Share:

প্রেমিকের মন ভালই বোঝেন প্রিয়া। ছবি: সংগৃহীত

বিয়ের মরসুমে মুখ খুললেন ছোটপর্দার অভিনেত্রী প্রিয়া মন্ডল। বিয়ে নিয়ে ‘সাঁঝের বাতি’র ‘মিশমি’ ওরফে প্রিয়া মণ্ডলের অনেক শর্ত। তিনি বলছেন, ‘সকাল ৮ টা থেকে রাত ৮ টা কলটাইম মেনটেইন করে আমায় শ্যুটিং করতে হয়। প্রচুর খাটনি। তাই বুঝে শুনে খরচা করতে হবে। আমার ১০ পার্সেন্ট খরচা তোমার ৯০ পার্সেন্ট খরচা। তাহলে আমি বিয়েটা করব’।

Advertisement

জানতে পেরে মাথায় হাত অনুরাগীদের। কী চাপ! ‘উড বি হাবি’ মানবেন এত বায়নাক্কা?
কী বলছেন প্রিয়া? হাসতে হাসতে জানিয়েছেন, ‘তাতেই রাজি।’ সঙ্গে পাল্টা যুক্তি, ‘আমি সেলিব্রিটি। ট্যানট্রাম থাকতেই পারে।’ অভিনেত্রীর কথায়, এ ভাবেই আড়াই বছর ধরে তাঁকে হাসিমুখে সহ্য করে চলেছেন তাঁর প্রেমিক। প্রিয়ার প্রেমকাহিনিও জবরদস্ত। শ্যুটিং সেরে ফিরে ক্লান্ত প্রিয়া সোশ্যাল মিডিয়ায় আচমকাই একজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। পাঠিয়ে ভুলেও গিয়েছিলেন। এক মাস বাদে সাড়া আসে, ‘আমি কি তোমায় চিনি?’ এই মেসেজ পেয়েই আক্কেল গুড়ুম প্রিয়ার, ‘আমাক চেনে না মানে! আমি একজন....’ ‘সেলেব্রিটি বলে কথা’ উহ্যই রাখেন তিনি।

অনেক টালবাহানার পরে অবশেষে সালোঁতে প্রথম দেখা তাঁদের। সেই দিন থেকেই গাঢ় প্রেমে ডুবতে থাকেন দু’জনে, ধীরে ধীরে।

Advertisement

আরও পড়ুন: হাসি কম, কিন্তু চলনসই

হবু স্বামীও কি অভিনয় দুনিয়ার? প্রিয়া ফের নিজমূর্তিতে, ‘চাকরি করে। এক আকাশে দুই সূর্য কিছুতেই উঠবে না। আমার সামনে কাউকে অভিনয় করতেই দেব না।’ তার পরেই মজার গলায় জানালেন, মাঝেমধ্যে অভিনয় করতে চান নাকি প্রেমিক।

Advertisement

আরও পড়ুন: দেশের কোনও বিষয় নিয়ে লেখার অধিকার নেই অভিনেতাদের? বিস্ফোরক সায়নী

প্রেমিকের মন ভালই বোঝেন প্রিয়া।তিনি যে ইন্ডাস্ট্রিতে ৮ বছর জমিয়ে রাজত্ব করছেন।

এত কথা ফাঁস করার পরেও কিন্তু হবু স্বামীর নাম নিলেন না অভিনেত্রী। অভিনয়ে আসার আগে প্রিয়া আইন নিয়ে স্নাতক হয়েছেন।

অনুরাগীদের মন্তব্য, আইনি বুদ্ধি যাবে কোথায়?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement