Rohan Bhattachajee

হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেতা রোহন ভট্টাচার্য! আচমকা কী হল তাঁর?

রোহনকে হাসপাতালের পোশাকে দেখার পর থেকে উদ্‌গ্রীব তাঁর অনুরাগীরা। আচমকা রোহনের কী হল? সূত্রের খবর, এক মাস আগে গলব্লাডারে পাথর হয়েছিল তাঁর।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৬ ১৮:৫৩
Share:

অভিনেতা রোহন ভট্টাচার্য কেন হাসপাতালে ভর্তি? ছবি: সংগৃহীত।

অভিনেতা রোহন ভট্টাচার্য ছোটপর্দার পরিচিত মুখ। কিছু দিন আগে ‘হোক কলরব’ ছবিতে তাঁকে দেখেছে দর্শক। সম্প্রতি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুকে ঘিরে তোলপাড় টলিপাড়া। সেই জন্যই মঙ্গলবার সকাল থেকে টেকনিশিয়ান স্টুডিয়োয় শিল্পীদের ভিড়। কিন্তু উপস্থিত হতে পারলেন না রোহন। হাসপাতালের বিছানায় বসেই সমর্থন জানালেন সহকর্মীদের।

Advertisement

রোহনকে হাসপাতালের পোশাকে দেখার পর থেকে উদ্‌গ্রীব তাঁর অনুরাগীরা। আচমকা রোহনের কী হল? সূত্রের খবর, এক মাস আগে গলব্লাডারে পাথর হয়েছিল। তারই অস্ত্রোপচার হয়েছিল আগের মাসে। সেই অস্ত্রোপচারের পরবর্তী কোনও চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছিলেন অভিনেতা। সেখান থেকেই সহকর্মীদের উদ্দেশে বিশেষ বার্তা দেন অভিনেতা। তবে শোনা যাচ্ছে, পথকুকুরদের চিকিৎসা করাতে গিয়েও চোট লেগেছিল তাঁর। তবে তিনি সুস্থ আছেন। জানা গিয়েছে, শীঘ্রই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে তাঁকে।

হাসপাতালে কেন ভর্তি রোহন? ছবি: ইনস্টাগ্রাম।

ছোটপর্দার মাধ্যমে অভিনয় জীবনের শুরু রোহনের। তার পরে বেশ কিছু ধারাবাহিকে কাজ করেছেন অভিনেতা। এই মুহূর্তে মূলত ওয়েব সিরিজ় এবং বড়পর্দায় কাজ করছেন অভিনেতা। এ ছাড়াও টলিপাড়ার অন্দরে অঙ্গনা রায়ের সঙ্গে রাহুলের প্রেমের জল্পনা নিয়েও বিপুল আলোচনা হয়েছে। তবে প্রকাশ্যে তাঁরা নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করতে মোটেই রাজি নন। তাই এই বিষয়ে কখনও সে ভাবে মন্তব্য করেন না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement