Sourav-Suvasmita

নববর্ষেও ‘লক্ষ্মী ঝাঁপি’র শুটিংয়ের ব্যস্ততা! বিশেষ দিনে শুভস্মিতাকে কী বিশেষ উপহার সৌরভের?

সহ-অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায়ের সঙ্গে সৌরভের প্রেমের সম্পর্ক নিয়ে বিপুল জল্পনা। তা হলে এই নববর্ষে কি নায়িকাকে বিশেষ কোনও উপহার দিলেন অভিনেতা?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ১৮:৪৩
Share:

শুভস্মিতা-সৌরভের নববর্ষ কেমন কাটছে? ছবি: সংগৃহীত।

নববর্ষ মানে কাছের মানুষ, পরিবারের সবার সঙ্গে সময় কাটানো। কাছের মানুষদের উপহারে ভরানো। কিন্তু অভিনেতা সৌরভ চক্রবর্তীর ছুটি নেই। ‘লক্ষ্মী ঝাঁপি’র শুটিং চলছে। এর মধ্যে আবার সহ-অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায়ের সঙ্গে সৌরভের প্রেমের সম্পর্ক নিয়ে বিপুল জল্পনা। তা হলে এই নববর্ষে কি নায়িকাকে বিশেষ কোনও উপহার দিলেন অভিনেতা?

Advertisement

হাসির ছলে এই প্রসঙ্গ কিছুটা এড়িয়ে গেলেন নায়ক। সৌরভ জানালেন, সকাল থেকে শুটিং চলছে। তাই বিশেষ উপহার, খাওয়া-দাওয়ার কথা ভাবতে পারছেন না। অভিনেতা বলেন, “ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বাড়ি ফিরব। সেটাও হওয়ার সুযোগ নেই। রাত ১০টা বেজে যাবে। আজই মায়ের শাড়ি কিনে নিয়ে যাব ভেবেছিলাম। সেটা হবে কি না এখনও বুঝতে পারছি না।”

আর শুভস্মিতাকে কোনও উপহার দিলেন না? তাঁদের বন্ধুত্বের পাশাপাশি পরিবারের ঘনিষ্ঠতাও বেড়েছে। শুভস্মিতার জন্মদিনেই বোঝা গিয়েছিল সেই কথা। কারণ, ওই দিন সৌরভের মায়ের সঙ্গে শুভস্মিতার ছবি নিয়ে বেশ আলোচনাও হয়েছিল। সৌরভের মায়ের জন্য কি শুভস্মিতা বিশেষ কোনও উপহার পাঠালেন? সৌরভ বললেন, “আমরা সত্যিই খুব চাপে শুটিং করছি। তার মধ্যে যা গরম। দাবদাহে কাজ চালিয়ে যেতে হচ্ছে। ফলে আলাদা করে নববর্ষ উদ্‌যাপনের কোনও পরিকল্পনা হয়নি।” তবে শুটিং সেটেই খাওয়া-দাওয়া করেছেন তাঁরা। পাঁঠার মাংস, পোলাও সব কিছুর আয়োজন হয়েছিল। সেটেই তাঁরা নিজেদের মতো উদ্‌যাপন করেছেন নববর্ষ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement