২১-এ পা ‘শ্যামা’র, স্ত্রীর জন্য অভিনব সারপ্রাইজ সুবানের 

সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে ১৫ অগস্ট থেকেই! ১৫ অগস্ট রাতেই চলে এসেছেন  বন্ধুরা। সুবান একা হাতে সব কিছু সামলে চলেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২০ ১৯:২৭
Share:

সুবান-তিয়াসা।

সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে ১৫ অগস্ট থেকেই! ১৫ অগস্ট রাতেই চলে এসেছেন বন্ধুরা। সুবান একা হাতে সব কিছু সামলে চলেছেন। কখনও ফোনে কেকের ডেলিভারি ঠিকঠাক পৌঁছচ্ছে কিনা তার তল্লাশ, আবার কখনও চলছে ডিনারের মেনু কী হবে তাই নিয়ে বিস্তর জল্পনা। হাজার হোক, বউয়ের জন্মদিন বলে কথা!

Advertisement

আজ, ১৬ অগস্ট যে ২১-এ পা দিলেন অভিনেত্রী তিয়াসা রায়। রিল স্বামী ‘নিখিল’ নীল ভট্টাচার্য সক্কাল সক্কাল পর্দার বউয়ের সঙ্গে তোলা কিছু মুহূর্তের ছবির কোলাজ বানিয়ে সোশ্যালে পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন। রিয়েল বর সুবান কি পিছিয়ে থাকবেন? মোটেই না। ‘‘২০১৭-য় বিয়ের পর থেকেই সুবান এ ব্যাপারে ইউনিক’’, বেলা সাড়ে এগারোটাতেও গলায় ঘুম নিয়ে দরাজ সার্টিফিকেট বার্থ ডে গার্লের।

কথায় কথায় জানা গেল, বউয়ের জন্য এক বিশেষ ধরনের রেড ভেলভেট কেক নিয়ে এসেছেন সুবান। ভাল করে লক্ষ করলে দেখা যায়, সেই কেকের উপর গা এলিয়ে শুয়ে রয়েছে এক নারী মূর্তি। কে উনি? হাসতে হাসতে সুবান বললেন, "কে আবার? তিয়াসা। শুট না থাকলেই তো ঘুমায়। তাই ওর কেকে ওরই মতো এক জন ঘুমকাতুরে মেয়ের ছবি দিয়ে রেখেছি।' ঘুম ছাড়াও আরও তিনটি পছন্দের জিনিস-- মোবাইল, ব্যাগ, আর আই কুলিং প্যাড। যাকে আদর করে তিয়াসা নাম দিয়েছেন, 'টেডি'। কেকে জায়গায় পেয়েছে তাদের ছবিও। কেক কাটা হয়ে গিয়েছে আগেই। শোনা যাচ্ছে, বউকে নাকি এক বিশেষ সারপ্রাইজ দিতে চলেছেন সুবান। কী সেই সারপ্রাইজ? তিয়াসা কি আন্দাজ করতে পারছেন?

Advertisement

এই সেই কেক। নিজস্ব চিত্র

‘‘প্রতি বছরই তো কিছু না কিছু সারপ্রাইজ দেয়। এ বার কী করবে কী জানি। তবে অমন একটা কেক গিফট করেছে। এটা কি কম সারপ্রাইজ? আর কী চাই?"

Advertisement

অনুরাগীরা কি জানেন, তাঁদের প্রিয় শ্যামার জন্মদিনের তারিখ? নিশ্চয়ই জানেন। তা না হলে টিআরপি রেটিংয়ে ফার্স্ট করে দিয়ে আগাম রিটার্ন গিফট দিলেন কী করে?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement