Methi in Diet

রোজের খাবারে মেশানো থাক মেথি, জটিল রেসিপি ছাড়াই দানা বা পাতার গুণ পৌঁছোবে শরীরে, রইল তালিকা

অনেকেই জানেন না, কী ভাবে রোজকার খাবারে মেথি যোগ করা যায়। কিন্তু মেথি খাওয়ার জন্য আলাদা কোনও জটিল রেসিপির প্রয়োজন নেই। দৈনন্দিন রান্নাতেই সহজ কয়েকটি উপায়ে এটি ব্যবহার করা সম্ভব।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ১৪:০০
Share:

রোজের খাবারে মেথি যোগ করার কৌশল। ছবি: সংগৃহীত।

এতে রয়েছে ফাইবার, উদ্ভিজ্জ যৌগ, আয়রন, ম্যাগনেশিয়াম এবং বিভিন্ন অ্যান্টি-অক্সিড্যান্ট উপাদান। চিকিৎসক ও পুষ্টিবিদদের মতে, সুষম খাদ্যাভ্যাসের অংশ হিসেবে মেথি খাওয়া সামগ্রিক স্বাস্থ্যের জন্য উপকারী। তবু অনেকেই জানেন না, কী ভাবে রোজের খাবারে মেথি যোগ করা যায়। কিন্তু মেথি খাওয়ার জন্য আলাদা কোনও জটিল রেসিপির প্রয়োজন নেই। দৈনন্দিন রান্নাতেই সহজ কয়েকটি উপায়ে এটি ব্যবহার করা সম্ভব।

Advertisement

মেথিপাতা দিয়ে পরোটা

মেথি খাওয়ার সবচেয়ে জনপ্রিয় উপায়গুলির একটি হল মেথি পরোটা। আটা মাখার সময় কুচোনো মেথিপাতা মিশিয়ে নিলেই তৈরি করা যায় সুস্বাদু ও পুষ্টিকর পরোটা। সকালের জলখাবার বা টিফিনের জন্য এটি উপযুক্ত হতে পারে।

Advertisement

ডালে মেথি

মুসুর, মুগ বা অড়হর ডালের সঙ্গে অল্প মেথিপাতা মিশিয়ে রান্না করা যায়। অথবা ফোড়ন দেওয়ার সময়েও এই পাতা মিশিয়ে দেওয়া যায়। এতে ডালের স্বাদ যেমন বাড়ে, তেমনই পুষ্টিগুণও বৃদ্ধি পায়।

তরকারিতে মেথি

যে কোনও সব্জির সঙ্গে কসৌরি মেথিপাতা মিশিয়ে রান্না করা যায়। এতে কোনও কসরত ছাড়াই খাবারে মেথির উপস্থিতি বাড়ানো সম্ভব। শুকনো শুকনো তরকারির পাশাপাশি মুরগির মাংস বা পনিরেও দেওয়া যায় মেথি।

মেথি দিয়ে খিচুড়ি

খিচুড়ি বা পোলাওয়ের মধ্যে কুচোনো মেথিপাতা মিশিয়ে দিলে স্বাদ ও পুষ্টি, দু’দিকেই বাড়তি সুবিধা পাওয়া যায়। ভাতের সঙ্গে মেশানোর আগে অল্প শুকনো পাতা ও পেঁয়াজ হালকা তেলে নেড়েচেড়ে নিতে হবে কেবল।

মেথির জল

অনেকে রাতে মেথির বীজ ভিজিয়ে রেখে সকালে সেই জল পান করেন। এতে হজম ক্ষমতা বাড়ে এবং পেটফাঁপা, ওজন বেড়ে যাওয়ার সমস্যা কমতে পারে।

মেথির আচার

ধনেপাতা, পুদিনা ও মেথিপাতা একসঙ্গে বেটে সুস্বাদু চাটনি তৈরি করা যায়। মেথির দানা দিয়েও আটার তৈরি করা হয় দেশের কোনও কোনও অংশে। ভাত, রুটি বা জলখাবারের সঙ্গে এটি পরিবেশন করা যেতে পারে।

তবে একটি বিষয় মনে রাখা জরুরি, কোনও একটি খাবারই অলৌকিক উপায়ে স্বাস্থ্যে বদল আনতে পারে না। মেথিও তার ব্যতিক্রম নয়। সুষম খাদ্যাভ্যাস, পর্যাপ্ত জলপান, নিয়মিত শারীরচর্চা এবং ভাল ঘুমের সঙ্গেই এর প্রকৃত উপকারিতা পাওয়া সম্ভব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement