Ankita Chakraborty

দু’বেলা ভাত খেয়েই ওজন কমিয়েছেন অভিনেত্রী অঙ্কিতা? কোন কৌশলে হল এই ‘ম্যাজিক’?

অভিনয়কে পেশা হিসাবে বেছে নেওয়ার জন্য বরাবরই নিজের ওজন, চেহারার গঠন নিয়ে সচেতন অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী। দু’বেলা ভাত খেয়েই ছিপছিপে অভিনেত্রী?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মে ২০২৬ ২০:১০
Share:

কী ভাবে এতটা ওজন ঝরালেন অঙ্কিতা? ছবি: সংগৃহীত।

তিনি নিজের স্বাস্থ্য নিয়ে বরাবরই সচেতন। অভিনয়কে পেশা হিসাবে বেছে নেওয়ার জন্য বরাবরই নিজের ওজন, চেহারার গঠন নিয়ে সচেতন অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী। সম্প্রতি, একটি ছবিতে তাঁকে দেখে রীতিমতো অবাক সবাই। আগের থেকেও চেহারা অনেকটা ঝরেছে। এই পরিবর্তন কি নতুন কোনও চরিত্রের জন্য?

Advertisement

আনন্দবাজার ডট কম-এর প্রশ্নে অভিনেত্রী জানালেন, এখনই তিনি সবটা খোলসা করতে পারবেন না। তিনি বললেন, “একটি নতুন ছবির শুটিং শুরু করব শীঘ্রই। কিন্তু সেটা নিয়ে বেশি কিছু বলতে পারব না। তবে এমনিতেই আমি আগের চেয়ে বেশ খানিকটা ওজন ঝরিয়েছি। নিজের কিছু অভ্যাস পরিবর্তনও করেছি।”

নতুন শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন অঙ্কিতা? ছবি: ফেসবুক।

অঙ্কিতা জানান, তাঁর উচ্চতা অনুযায়ী আদর্শ ওজন ৪৯ থেকে ৫০ কেজির মধ্যে থাকা উচিত। অভিনেত্রী বলেন, “ওজন ওরকমই রাখার চেষ্টা করি। তবে মাঝে সাঁতার কাটছিলাম, ফলে চেহারা আরও সুগঠিত হয়েছে। আর খাওয়া-দাওয়ায় কিছু পরিবর্তন এনেছি। দিনে দু’বেলা খাই।” সারা দিনে দু’বার পেট ভরে খাওয়া-দাওয়া করেন অভিনেত্রী।

Advertisement

তবে, সেখানে কোনও বাছবিচার নেই। ভাত, মাছ, মাংস সবই খান। অভিনেত্রীর মতে, “আমি আসলে সবই খাই, কিন্তু সমপরিমাণে। এই গরমে যেমন চুটিয়ে হিমসাগর আম খাব। কিন্তু আবার অন্য দিক দিয়ে ওজন ঝরিয়ে নেব। তবে ভাত আমার খুব প্রিয়। ওটা না হলে চলে না।” মঙ্গলবার থেকে নতুন ছবির শুটিং শুরু করবেন অভিনেত্রী। আপাতত কলকাতাতেই আছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement