Joar Bhata

ধারাবাহিকের সেটে আরাত্রিকা, চাঁদনীর ‘বন্ধুত্ব’ তুলে প্রশ্ন, ধোঁয়াশা কাটালেন উজির ‘অনস্ক্রিন’ ননদ

এই মুহূর্তে টিআরপি তালিকায় প্রথমে রয়েছে এই কাহিনি। নিশা-উজির কাহিনি প্রথম থেকেই দর্শককে কৌতূহলী করেছিল। সময়ের সঙ্গে গল্পের মোড় অনেকটাই ঘুরেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুন ২০২৬ ২২:০৮
Share:

আরাত্রিকা-চাঁদনীর বাস্তবে সমীকরণ কেমন? ছবি: সংগৃহীত।

তাঁদের মধ্যে নাকি মনমালিন্য তৈরি হয়েছে। টলিপাড়ার অন্দরের গুঞ্জন এমনই। আচমকাই আলোচনা শুরু হয়েছে ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকের দুই অভিনেত্রী চাঁদনী সাহা এবং আরাত্রিকা মাইতিকে নিয়ে। শোনা গিয়েছে, দুই অভিনেত্রীর মধ্যে নাকি ‘ভ্লগ’ করা নিয়ে সমস্যা তৈরি হয়েছে। সত্যি কী ঘটেছে?

Advertisement

এই মুহূর্তে টিআরপি তালিকায় প্রথমে রয়েছে এই কাহিনি। নিশা-উজির কাহিনি প্রথম থেকেই দর্শককে কৌতূহলী করেছিল। সময়ের সঙ্গে গল্পের মোড় অনেকটাই ঘুরেছে। নিশার বিয়েতে মজেছে সকলে। এরই মাঝে আচমকা চাঁদনী আর আরাত্রিকার মধ্যে কী হল? এই ধারাবাহিকে আরাত্রিকার ননদের চরিত্রে অভিনয় করছেন তিনি। কী হয়েছে? সেই প্রশ্ন নিয়েই চাঁদনীর সঙ্গে যোগাযোগ করা হয় আনন্দবাজার ডট কম-এর তরফে।

অভিনেত্রী বললেন, “আমাদের মধ্যে কোনও সমস্যাই হয়নি। আসলে সবাই ভুল বুঝছেন। এই সেটে আরও অনেকেই আসেন, যাঁরা হয়তো শুধু নায়ক-নায়িকাকে নিয়ে ভিডিয়ো করেন। অনুমতি ছাড়াই আমাদের ফ্রেমে ধরেন। তাঁদের জন্যই জটিলতা তৈরি হয়। এখানে আরাত্রিকার প্রসঙ্গ টানার কোনও মানেই হয় না। যাঁরা এ সব কথা ছড়াচ্ছেন, তাঁরা নেহাতই বোকা।”

Advertisement

প্রসঙ্গত, টলিপাড়ার অন্দরের রূপটানকক্ষে শিল্পীদের অন্দরের কোন্দল নিয়ে আলোচনা নতুন কিছু নয়। যদিও প্রকাশ্যে অন্দরের কথা নিয়ে আলোচনা করতে কেউই রাজি নন। তা-ও অনেক সময়েই নানা কথা প্রকাশ্যে চলে আসে। তাই ধারাবাহিকের নায়িকার সঙ্গে সহ-অভিনেত্রীর দূরত্বের একটু আঁচ পেতেই সবাই রীতিমতো নড়েচড়ে বসেছেন। যদিও অভিনেত্রী চাঁদনী জানিয়েছেন, যে ধরনের কথা রটছে, তা পুরোটাই মিথ্যা। এ সব কথা এড়িয়ে যাওয়াই ভাল বলে মনে করছেন অভিনেত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement