Hansika Motwani

‘কাস্টিং কাউচ’ নিয়ে হংসিকার ‘আপত্তিকর’ মন্তব্য! কেন কটাক্ষের মুখে পড়লেন অভিনেত্রী?

‘কোই মিল গয়া’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। সেই জন্য কি বিনোদনজগতে অপ্রস্তুত মুহূর্তে পড়তে হয়নি তাঁকে? কাস্টিং কাউচ-এর প্রস্তাবও কি আসেনি? এমন নানা প্রশ্ন করা হয় হংসিকাকে সম্প্রতি এক সাক্ষাৎকারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১১:১০
Share:

কটাক্ষে জেরবার হংসিকা! ছবি: সংগৃহীত।

‘কাস্টিং কাউচ’ নিয়ে মন্তব্য করে বিপাকে হংসিকা মোটওয়ানী। মহিলা হয়ে কী ভাবে এমন মন্তব্য করতে পারেন অভিনেত্রী? তাঁর দিকে এই প্রশ্ন তুলছেন অনেকেই।

Advertisement

ছোটবেলা থেকে অভিনয় করছেন হংসিকা। ‘কোই মিল গয়া’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। সেই জন্য কি বিনোদনজগতে অপ্রস্তুত মুহূর্তে পড়তে হয়নি তাঁকে? কাস্টিং কাউচ-এর প্রস্তাবও কি আসেনি? এমন নানা প্রশ্ন করা হয় হংসিকাকে সম্প্রতি এক সাক্ষাৎকারে। অভিনেত্রী প্রথমেই জানান, তাঁকে এমন কোনও প্রস্তাবের মুখোমুখি হতেই হয়নি। তার পরেই তিনি বলেন, “আমার মনে হয়, আসলে যাঁরা শুধুই কাজ করতে আসেন, তাঁদের সঙ্গে এ সব হয় না। আমি শুধুই কাজ করতে এসেছিলাম। তাই আমার সঙ্গে এ সব হয়নি।”

হংসিকার এই উত্তর শুনে সঞ্চালিকা পাল্টা প্রশ্ন করেন, “কিন্তু বহু মানুষকেই তো এমন পরিস্থিতির মুখে পড়তে হয়। সেটা নিয়ে আপনি কী বলবেন?” তখন ফের হংসিকা বলেন, “আমার সঙ্গে যেটা হয়নি, সেটা নিয়ে আমি কোনও মন্তব্য করতে পারব না।”

Advertisement

হংসিকার এই মন্তব্য ভাইরাল হতেই তাঁকে সমালোচনা করছেন অনেকেই। এক ব্যক্তির বক্তব্য, “আমি জীবনে অস্ট্রেলিয়া যাইনি। দেখার সুযোগ হয়নি। তাই পৃথিবীর মানচিত্রে অস্ট্রেলিয়া নেই, এটা তো আমি বলতে পারব না!” আর এক নেটাগরিকের কথায়, “এক জন মহিলা হয়ে কী ভাবে এমন কথা বলতে পারেন! আপনার সঙ্গে হয়নি বলে, কারও সঙ্গেই হয়নি নাকি? আর আপনি নিজে ক'টা ভাল কাজ করেছেন এখনও পর্যন্ত?” এই বিতর্কের পরে এখনও পর্যন্ত আর কোনও মন্তব্য করেননি হংসিকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement