Hina Khan

‘শান্ত হোন, চুপ করুন!’ ইফতার পার্টি থেকে বেরিয়েই মেজাজ হারালেন হিনা খান, কী ঘটল অভিনেত্রীর সঙ্গে?

অভিনেত্রী হিনা খান একটি ইফতার পার্টিতে গিয়েছিলেন। সেখানেই ভক্তরা ভিড় করেছিল তাঁকে দেখবে বলে। তার পরেই ঘটল এক অস্বস্তিকর ঘটনা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ১৩:২৬
Share:

কেন মেজাজ হারালেন হিনা? ছবি: সংগৃহীত।

প্রিয় তারকাকে হাতের নাগালে পেলে সব সময়েই তাঁর কাছে গিয়ে ছবি তোলার চেষ্টা করে থাকেন দর্শক। ইদানীং দর্শক এবং ছবিশিকারিদের ভিড়ে প্রায়ই বেসামাল পরিস্থিতির সৃষ্টি হয়। যার ফলে অনেক সময়েই সমস্যার মুখে পড়তে হচ্ছে বহু তারকাকে। এ বার ইফতারের অনুষ্ঠানে গিয়ে এমনই এক অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হিনা খান। বিরক্ত হয়ে মেজাজ হারালেন অভিনেত্রী।

Advertisement

রেগে গিয়ে মুখ খুলতে বাধ্য হন অভিনেত্রী। হিনা একটি ইফতার পার্টিতে গিয়েছিলেন। সেখানেই ভক্তেরা ভিড় করেন তাঁকে দেখবেন বলে। অনেকে নিজস্বী তোলার আশায় দাঁড়িয়েছিলেন। হিনাও সেইমতো অনুরাগীদের সব আশা পূরণ করবেন বলেই ভেবেছিলেন। কিন্তু, তা হল না। কারণ, সেই ভিড়ে যে শুধুই অনুরাগীরা ছিলেন তা নয়, আলোকচিত্রীরাও শামিল হয়েছিলেন। তাতেই সমস্যার সৃষ্টি হয়। চেঁচামেচি, বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

পরিস্থিতি এমনই হয় যে, নিরাপত্তারক্ষীরাও তা সামাল দিতে পারছিলেন না। শেষে ময়দানে নামেন হিনা নিজেই। বাধ্য হয়ে চিৎকার করেন নায়িকা। হিনা বলেন, “চুপ। একেবারে চুপ। শান্ত হোন আপনারা।” শেষে হিনার রেগে যাওয়ায় কিছুটা শান্ত হয় সবাই। অসুস্থতা কাটিয়ে এখন অনেকটাই সুস্থ অভিনেত্রী। ক্যানসার আক্রান্ত হওয়ার পরেও নিজের মনোবল হারাননি অভিনেত্রী। উল্টে, নিজের মতো কাজ চালিয়ে গিয়েছেন। নতুন করে পর্দায় অভিনেত্রীকে দেখার অপেক্ষায় দর্শক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement