Koel Mallick

রাজ্যসভার সাংসদপদ থেকে ইস্তফা দিয়েছেন? এই প্রশ্নের মাঝে আমেরিকায় ভিন্ন মেজাজে ফ্রেমবন্দি কোয়েল

বিতর্ক থেকে বরাবরই দূরে থাকতে ভালবাসেন অভিনেত্রী কোয়েল মল্লিক। তাই রাজ্যসভার সাংসদপদ গ্রহণের সময়েও কারও প্রশ্নের কোনও উত্তর দেননি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ২০:১৫
Share:

আমেরিকায় কোয়েল মল্লিক। ছবি: সংগৃহীত।

কিছু দিন আগে পর্যন্ত তাঁর ইস্তফা দেওয়া নিয়ে বিপুল আলোচনা হয়েছে। রাজনৈতিক ডামাডোলে যখন নবনির্বাচিত রাজ্যসভার সাংসদ কোয়েল মল্লিকের অবস্থান নিয়ে নানা প্রশ্ন উঠছে, ঠিক সেই সময়ে কী করছিলেন অভিনেত্রী? গত এক মাসে তাঁকে নিয়ে নানা আলোচনা হয়েছে। কিন্তু নায়িকা ছিলেন নিশ্চুপ।

Advertisement

বিতর্ক থেকে বরাবরই দূরে থাকতে ভালবাসেন অভিনেত্রী। তাই রাজ্যসভার সাংসদপদ গ্রহণের সময়েও কারও প্রশ্নের কোনও উত্তর দেননি। তার পর ৪ মে প্রকাশিত হয় বিধানসভা নির্বাচনের ফল। শোনা গিয়েছিল, রাজ্যে পালাবদলের পরেই মেল মারফত নিজের ইস্তফা পাঠিয়েছেন কোয়েল। এত আলোচনার মধ্যেই মা-বাবাকে নিয়ে আমেরিকা পাড়ি দিয়েছেন নায়িকা।

বিতর্কে কোনও উত্তর না দিলেও, অভিনেত্রী নিজের সমাজমাধ্যমে বিদেশে ঘোরার নানা ধরনের ছবি ভাগ করে নিয়েছেন। নিউইয়র্কের বিভিন্ন শহরে ঘুরছেন নায়িকা। আমেরিকার বিমানে বসেই একটি নিজস্বী ভাগ করে নিয়েছিলেন নায়িকা। কখনও টাইম্‌স স্কোয়্যারে মা-বাবার সঙ্গে মনোরম সন্ধে উপভোগ করছেন। কখনও আবার তুতো ভাই-বোনেদের সঙ্গে ‘লং ড্রাইভ’-এ বেরিয়েছেন। অভিনেত্রীর আমেরিকা ভ্রমণের ছবি নিয়ে রীতিমতো আলোচনা টলিপাড়ার অন্দরে।

Advertisement

বাবার সঙ্গে কোয়েল। ছবি: সংগৃহীত।

অনেকে প্রশ্ন করেছেন, কাব্য এবং কবীর কোথায়? দুই সন্তানকে শহরে রেখেই কি বিদেশে গিয়েছেন নায়িকা? ছবিতে অবশ্য দুই খুদের কাউকেই দেখা যায়নি। তাই আরও প্রশ্ন তৈরি হয়েছে। তবে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কোনও আলোচনা করতেই রাজি নন কোয়েল। সে কথা গত এক মাসে যেন আরও বেশি বুঝিয়ে দিয়েছেন অভিনেত্রী।

প্রসঙ্গত, শোনা যাচ্ছে এই মুহূর্তে নতুন কোনও চিত্রনাট্যে সই করেননি কোয়েল। তিনি নাকি অনেক বেশি মন দিয়েছেন ‘সুরিন্দর ফিল্মস্’-এর ওটিটি প্ল্যাটফর্মের কাহিনিতে। নানা ধরনের গল্প শুনছেন কোয়েল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement