Delhi Red Fort explosion

‘ওর সঙ্গে কয়েক দিন আগেই কথা হয়েছে’, দিল্লি বিস্ফোরণে কাকে হারালেন অভিনেত্রী পায়েল?

এক সপ্তাহ আগেও বন্ধুর সঙ্গে কথা হয়েছিল পায়েলের। তাই বিশ্বাস করে উঠতে পারছেন না, বিস্ফোরণে মৃত্যু হয়েছে সেই বন্ধুর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ১১:১১
Share:

প্রিয়জনকে হারালেন পায়েল! গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিল্লির লালকেল্লার পাশে বিস্ফোরণের ঘটনায় ত্রস্ত গোটা দেশ। এখনও পর্যন্ত জানা যাচ্ছে, মৃত্যু হয়েছে ১২ জনের। নিহতদের মধ্যে রয়েছেন অভিনেত্রী পায়েল ঘোষের প্রিয়জন। শোকে পাথর হয়ে গিয়েছেন তিনি।

Advertisement

এক সপ্তাহ আগেও বন্ধুর সঙ্গে কথা হয়েছিল পায়েলের। তাই বিশ্বাস করে উঠতে পারছেন না, বিস্ফোরণে মৃত্যু হয়েছে সেই বন্ধুর। সংবাদমাধ্যমকে পায়েল বলেছেন, “আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে, ও আর নেই। আমাদের এক সপ্তাহ আগেও কথা হয়েছিল। ও খুব প্রাণবন্ত ছিল। সব সময়ে হাসিখুশি থাকত। ভাবতে পারছি না, এমন ভাল একটা মানুষকে এত নৃশংস ভাবে চলে যেতে হল।”

পায়েলের পরিবারের মতোই ছিলেন নাকি সেই বন্ধু। অভিনেত্রী বলেছেন, “আমরা একসঙ্গে বড় হয়েছি। আমরা একসঙ্গে স্বপ্ন দেখেছি, একসঙ্গে লড়াই করেছি। ওকে হারিয়ে আমি ভাষা হারিয়ে ফেলেছি।” দিল্লির ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানানোর আর্জি জানিয়েছেন পায়েল।

Advertisement

উল্লেখ্য, বেশ কয়েকটি দক্ষিণী ছবিতে অভিনয় করেছেন পায়েল। একসময় অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে খবরে উঠে এসেছিলেন তিনি।

প্রসঙ্গত, লালকেল্লার সামনে গাড়ি বিস্ফোরণের ঘটনায় উঠে এসেছে এক কাশ্মীরি চিকিৎসকের নাম। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, বিস্ফোরণের আগে ওই গাড়িটি ব্যবহার করছিলেন কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর মহম্মদ নামে জনৈক চিকিৎসক। শ্রীনগরের এক মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারি পড়েছেন ৩৬ বছর বয়সি উমর। ২০১৭ সালে এমবিবিএস পাশ করেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement