Vijay-Rashmika Affair

বিজয় আমার সব...বলতে বলতে লজ্জায় লাল রশ্মিকা! নায়কের সঙ্গে বিয়ের গুঞ্জন তা হলে সত্যি?

নায়কের কথা তুলতেই মুখেচোখে লজ্জার আভা! রশ্মিকার হাসি বলে দিয়েছে, কিছু তো আছে দেবেরাকোন্ডার সঙ্গে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুন ২০২৫ ১১:৪৩
Share:

বিজয় দেবেরাকোন্ডাতেই সমর্পিতপ্রাণ রশ্মিকা মন্দনা? ছবি: ফেসবুক।

ভালই আছেন তাঁরা! এই আড়ি এই ভাব। কখনও একে অন্যের থেকে দূরে দূরে। যেন মুখ দেখাদেখি বন্ধ। তাই দেখে বিচ্ছেদের গুঞ্জন ছড়াতেই ভালবাসা জারি! একই জায়গায় আলাদা আলাদা ছবি তুলে সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়া। এ সব অনেক দিন ধরেই চলছে বিজয় দেবেরাকোন্ডা-রশ্মিকা মন্দনার মধ্যে। রবিবার প্রথম প্রকাশ্যে নায়িকা বলেই ফেললেন, বিজয় তাঁর সব!

Advertisement

রবিবারের সন্ধ্যা। নাগার্জুন, ধনুষ, রশ্মিকা-সহ ‘কুবারা’র পুরো টিম হাজির ছবির গানমুক্তি অনুষ্ঠানে। সেখানেই এক সাংবাদিক নায়িকাকে প্রশ্ন করেন, বিজয় দেবেরাকোন্ডা তাঁর কাছে কী? থমকে যান নায়িকা। যেন দ্বিধা, বলবেন কি বলবেন না। তার পরেই হেসে ফেলে বলেন, “আমার সব। আমার সব কিছু নিয়ে উনি আমার!” কথা ফুরোনোর আগেই লজ্জা তাঁর কণ্ঠরোধ করেছে। হাসি দিয়ে কোনও মতে সামলেছেন নিজেকে। রশ্মিকার প্রত্যেকটি কথা মাইকে স্পষ্ট। অনুষ্ঠানে হাততালির ঝড় বইছে।

অনেক দিন ধরেই দক্ষিণী বিনোদন মহলে গুঞ্জন, প্রেমে আছেন বিজয়-রশ্মিকা। কখনও সমাজমাধ্যমে তার আভাস দিয়েছেন চর্চিত যুগল। কখনও এড়িয়ে গিয়েছেন। এই প্রথম রশ্মিকা প্রকাশ্যে নিজের অনুভূতি জানালেন। সম্প্রতি এও শোনা গিয়েছে, হবু শাশুড়ি নাকি শাড়ি দিয়ে আশীর্বাদ করেছেন তাঁকে।

Advertisement

তা হলে যা রটেছে তাই-ই ঘটতে চলেছে? দেবেরাকোন্ডার সঙ্গেই সাতপাক ঘুরবেন রশ্মিকা?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement