Chirodini Tumi Je Amar

‘আমার সৌভাগ্য, জীতুদাকে প্রথম হিরো হিসাবে পেয়েছি’, ধারাবাহিক শেষে কী বললেন ‘অপর্ণা’ শিরিন?

১৭ মে হয়ে গিয়েছে ধারাবাহিকের শেষ দিনের শুটিং। তখনই জীতু লিখেছিলেন, যদি তাঁর বিরুদ্ধে কারও কোনও অভিযোগ থাকে, তা হলে সরাসরি অভিযোগ জানাতে পারেন। কী বললেন তাঁর নায়িকা ও বাকি শিল্পীরা?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ১৫:৫৪
Share:

জীতু প্রসঙ্গে কী বললেন শিরিন? ছবি: সংগৃহীত।

১৬ মে রাতে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক শেষ হওয়ার কথা নিজেই ঘোষণা করেছিলেন অভিনেতা জীতু কমল। ১৭ মে হয়ে গিয়েছে ধারাবাহিকের শেষ দিনের শুটিং। তখনই জীতু লিখেছিলেন, যদি তাঁর বিরুদ্ধে কারও কোনও অভিযোগ থাকে, তা হলে সরাসরি অভিযোগ জানাতে পারেন। সত্যিই কি কারও এমন কোনও অভিযোগ আছে?

Advertisement

আনন্দবাজার ডট কম-এর তরফে যোগাযোগ করা হয়, ধারাবাহিকের অন্য শিল্পীদের সঙ্গে। অভিনেতার সঙ্গে সদ্য কাজ শুরু করেছিলেন অভিনেত্রী শিরিন পাল। ধারাবাহিকে জীতুর নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ধারাবাহিকের শুরুটা দিতিপ্রিয়া রায়ের মাধ্যমে হলেও, মাঝে সবটাই ওলট-পালট হয়ে যায়। এই কাহিনিতেই জীতুর ভাইয়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেত্রী দীর্ঘয়ী পালকে। সত্যিই কি কারও কোনও অভিযোগ আছে সহ-অভিনেতা জীতুর বিরুদ্ধে?

নায়িকা শিরিন বলেন, “সব শুরুরই একটা শেষ থাকে। তেমনই এই ধারাবাহিকও যেমন শুরু হয়েছিল, তেমনই শেষও হচ্ছে। খুব মনখারাপ। শেষ শট দিয়ে ফেরার সময়ে মনে হয়েছে নিজের বাড়ি ছেড়ে যাচ্ছি। ছ’মাসে এক অন্য জগৎ তৈরি হয়েছিল। প্রত্যেকের সঙ্গে সখ্য তৈরি হয়েছিল। জীতুদার থেকে সব সময়ে সাহায্য পেয়েছি। এটা আমার সৌভাগ্য যে, জীতুদা আমার প্রথম হিরো। ক্যামেরার সামনে প্রথম দৃশ্যের শট ওঁর সঙ্গে দিয়েছি। এটা বড় পাওনা আমার জীবনে।”

Advertisement

দীর্ঘয়ী প্রথমেই সমাজমাধ্যমে জানিয়েছিলেন, তাঁর কখনও কোনও সমস্যা হয়নি। অভিনেত্রী বলেন, “আমার কাছে জীতুদা দাদার মতো। কোনও সমস্যা নিয়ে গেলে সবসময়ে সমাধান পেয়েছি। অনেকটা ছাদের মতো। আমার সঙ্গে কোনও সমস্যা হয়নি। বরং শট দেওয়ার সময়ে অনেক বেশি সাহায্য পেয়েছি।” অভিনেতা তন্ময় মজুমদারেরও একটাই দাবি। তাঁর সঙ্গে সেটের কখনও কারও বিবাদ হয়নি। সবার সঙ্গে সুসম্পর্ক রয়েছে তাঁর। একাংশের মতে, সমাজমাধ্যমে যা আলোচনা, সবটাই জীতুর ব্যক্তিগত বিষয়। কর্মক্ষেত্রে তাঁদের এমন কোনও সমস্যায় পড়তে হয়নি, যা তাঁদের নিজেদের সম্পর্ক নষ্ট করতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement